চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরেন্টোতে আলো ছড়াবে যেসব বাংলা ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কানাডার টরেন্টোতে সপ্তম বারের মতো শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮। আগামী মে মাসের ১০ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলের ছবির পাশাপাশি আলো ছড়াবে বাংলাদেশ ও কলকাতার ছবিও।

উৎসবে এখন পর্যন্ত বাংলাদেশের দুটি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’র বেঙ্গলী এফেয়ার্স-এর পরিচালক আনোয়ার আজাদ। তিনি বলেন: এশিয়ার অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসবে রূপ নিয়েছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে এবারও লাইন আপে আছে প্রায় দেড়শোর বেশি চলচ্চিত্র। আর এখানেই বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে দুটি ছবি। একটি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘ডুব’ এবং অন্যটি নির্মাতা অরুণ চৌধুরীর প্রথম সিনেমা ‘আলতা বানু’।

শুধু বাংলাদেশের নয়, উৎসবে কলকাতা থেকেও দেখানো হবে বেশ কয়েকটি ছবি। এরমধ্যে তালিকায় আছে, অরিন্দম শীলের ‘আবার শবর’, অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’, ধ্রুব ব্যানার্জীর ‘গুপ্তধনের সন্ধানে’ এবং কৌশিক গাঙ্গুলীর ‘দৃষ্টিকোণ’।

সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব-২০১৭-এর একটি মুহূর্তে সংগঠক আনোয়ার আজাদ

এদিকে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারকাদের মধ্যে কারা কারা লাল গালিচায় হাঁটবেন এ নিয়েও চলছে জোর প্রস্তুতি। এ বিষয়ে উৎসবের অন্যতম সদস্য আনোয়ার আজাদ বলেন: এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে আমরা প্রচুর মানুষের উপস্থিত প্রত্যাশা করছি। সে অনুযায়িই কাজ চলছে। আমরা শিগগির ঘোষণা করবো এবারের চলচ্চিত্র উৎসবের তারকা নির্মাতা, অভিনেতা, প্রযোজকদের নাম। যারা আমাদের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থেকে উৎসবটিকে সফল করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ার আজাদআলতা বানুইফসাডুব
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

শিশু চুরি করা সেই বানরকে খুঁজছে পুলিশ

পরবর্তী

দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহ

পরবর্তী
ডিজিটাল নিরাপত্তা আইন

দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহ

সততায় বিকিকিনি সততা স্টোরে

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT