বিনোদন

টরন্টো চলচ্চিত্র উৎসবে সেরা ‘বেলফাস্ট’

বেলফাস্ট সিনেমার প্রিমিয়ার দেখছেন দর্শকরা টরন্টো চলচ্চিত্র উৎসবে. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টো চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া দর্শকদের একটি ছবি, যেখানে তারা সিনেমা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পিপলস চয়েজ পুরস্কার’ জিতে নিয়েছে কেনেথ ব্রানাঘের সেমি-অটোবায়োগ্রাফিক্যাল সাদাকালো ছবি ‘বেলফাস্ট’। শনিবার রাতে উৎসবের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব টাম্মি ফায়ে) এবং বেনেডিক্ট কুমবারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ, দ্য ইলেক্ট্রিক্যাল লাইফ অব লুইস ওয়েই) পেয়েছেন সেরা অভিনয় শিল্পীর পুরস্কার।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতার পুরস্কার ‘এবার্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড’ জিতেছেন ডিউন ডেনিস ভিলনাভ। সাইন্স ফিকশন ঘরানার ‘জুন’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

১০ সেপ্টেম্বর শুরু হয়েছিল ৪৬ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা। ১৮ সেপ্টেম্বর পর্দা নামলো উৎসবের। হলিউড রিপোর্টার

বিষয়:বেলফাস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…