চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীতে কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৬

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:৫৯ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি প্যাকেজিং কারখানায় আগুন ও ভবন ধসে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক।

ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ৬ টার দিকে বয়লার বিস্ফোরনের প্রচন্ড শব্দে কেপে ওঠে টঙ্গী রেল গেটের কাছে বিসিক শিল্প এলাকার কেমিক্যাল ও প্যাকিজিং কারখানার ৪তলা ট্যাম্পাকো ভবন। বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙ্গে তাতে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পরে আগুন।

Banglabid

সেসময় রাতের পালার শ্রমিকরা কাজ শেষে বের হয়ে আসছিলো আর দিনের পালার শ্রমিকরা প্রবেশ করছিলো। কারখানার কর্মকর্তারা এলে ঈদের বোনাস বেতন পাবেন, এই অপেক্ষায়ও ভেতরে ছিলো কিছু শ্রমিক।

বয়লার বিস্ফোরণের পর তাৎক্ষনিক আগুন তেমন না ছড়ালেও অল্প সময়েই ছড়িয়ে যায় প্রতিটি তলায়, প্রতিটি কক্ষে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় স্থানীয়রা।

বেশিরভাগ শ্রমিক বাইরে বেড়িয়ে এলেও ভেতরে আটকা পরে অনেকে। ঝুঁকিতে পড়ে আশপাশের বাণিজ্যিক ভবনগুলো।

Reneta

আগুনের ব্যাপকতা বাড়লে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার ফাইটাররা। স্নোরকেল আসতে বিলম্ব হওয়ায় ব্যহত হয় আগুন নেভানোর কাজ । একপর্যায়ে ধসে পড়ে ব্যবহার অনুপযোগী কারখানার ওই ৪ তলা ভবনের উপরে টিনসেড দিয়ে করা ভবনের একাংশ।

দুপুরের দিকে ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় তিনজনকে । আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

অগ্নিকাণ্ডের পর কারখানাটির মালিক কর্মকর্তাদের কাউকেই খুজে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পরিদর্শন করে আইজিপি বলেন, কারখানা মালিকের দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেছে।

আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। কারখানাটির চারদিক ঘিরে রেখেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাবতলী গরুর হাটের ছবি

পরবর্তী

কোরবানির পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ: মেয়র আনিসুল

পরবর্তী

কোরবানির পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ: মেয়র আনিসুল

সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT