চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব, ‘ল্যারি কিং লাইভ’ খ্যাত মার্কিন সাংবাদিক ল্যারি কিং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

‘ওরা মিডিয়া’ কোম্পানির বরাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এই মিডিয়া কোম্পানটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন ল্যারি কিং। তার মৃত্যুর পর ‘ওরা মিডিয়া’ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

ল্যারি কিং দীর্ঘ দিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। জানুয়ারির শুরুতে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তিনি কিছু স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। কয়েকবার হার্ট অ্যাটাকও হয়েছিল। এমনকি ১৯৮৭ সালে কুইন্টাপল বাইপাস সার্জারি করা হয় তার শরীরে।

ওই ঘটনা ল্যারি কিংকে কোনো বীমা ছাড়াই মানুষকে সহায়তা দিতে ‘ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। ২০১৭ সালে তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। পরে সফলভাবে তার অস্ত্রোপচার করা হয়।

Reneta

‘ওরা মিডিয়া’ তাদের বিবৃতিতে বলেছে, ল্যারি রেডিও, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় দীর্ঘ ৬৩ বছর কাজ করেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে করেছেন প্রায় ৫০ হাজারের বেশি টকশো। অন্যন্য উপস্থাপনা শৈলি ও মেধার জন্য পেয়েছেন বিশ্বখ্যাতি ও নানা ধরনের পুরস্কার।

ল্যারি কিং ২৫ বছর ধরে মার্কিন গণমাধ্যম সিএনএন এর জনপ্রিয় টকশো ‘ল্যারি কিং লাইভ’ উপস্থাপনা করেন। মূলত এই টকশো-ই তাকে বিশ্ববিখ্যাত করে তুলেছিল।

৬৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য রাজনীতিবীদ ও সেলিব্রেটিদেরে ইন্টারভিউ করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেন মার্কিন এ টকশো কিংবদন্তি।

তার শুরুটা হয়েছিল ১৯৭০ এর দশকে। সেই সময় রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ তাকে বিশাল পরিচিতি এনে দেয়।

১৯৮৫ সালে সিএনএন-এ শুরু করেন ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানের উপস্থাপনা। ২০১০ সাল পর্যন্ত চলে এই টকশো। দীর্ঘ ২৫ বছরে তিনি রাজনীতিক, ক্রীড়াবিদ, বিনোদন ব্যক্তিত্বসহ বহু অতিথির সাক্ষাৎকার নেন।

‘ইউএসএ টুডে’তে ২০ বছরের বেশি সময় ধরে কলামও লিখেছেন ল্যারি কিং। অসুস্থ হওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিতে ‘ল্যারি কিং নাও’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসল্যারি কিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT