আদালত

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট স্থগিত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবন, ঢাকা, বাংলাদেশ, শান্তিপূর্ণ পরিবেশ, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা, আকাশে মেঘ, আধুনিক স্থাপত্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইয়কে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণার গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের করা ইলেকশন পিটিশনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আগামী দুই মাসের জন্য এই স্থগিত আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী মজিবুর রহমান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পান আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

বিষয়:আব্দুল হাই এমপি ঝিনাইদহ নির্বাচন হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…