অপরাধ

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান

ঝিনাইদহের গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের শরাফৎ হোসেনের বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব-৬।  বুধবার ভোর ৫টা থেকে এই অভিযান শুরু হয়েছে।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফৎ হোসেনের বাড়িতে জঙ্গীরা অবস্থান করছে।

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানসেই তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে বাড়িটি ঘিরে ফেলে অভিযানের প্রস্তুতি শুরু করেছে র‌্যাব। তিনি আরো জানান দিনের যেকোন সময় চূড়ান্ত অভিযান শুরু করা হবে।

এদিকে র‌্যাব ৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব ঘটনাস্থলে উপস্থিত আছেন।

তিনি আরো জানান খুলনা থেকে বোমা নিষ্ক্রিয় দল রওনা দিয়েছে।

বিষয়:জঙ্গি আস্তানা ঝিনাইদহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…