চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝরে পড়া ও বস্তির শিশুদের শিক্ষায় বিশ্বব্যাংকের ৫৫ কোটি টাকা ঋণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

বস্তিতে বসবাস করা প্রায় ৩৯ হাজার শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারকে ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার (প্রায় ৫৫ কোটি ১২ লাখ টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থে কক্সবাজারের শিক্ষা থেকে ঝরে পড়া সাড়ে ৮ হাজার যুবককেও ৩ মাসের প্রি-ভোকেশনাল প্রশিক্ষণ দেয়া করা হবে।

সোমবার এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের একটি ঋণচুক্তি সই হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন সই করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

এতে বলা হয়েছে, ‘সেকেন্ড রিচিং আউট অব স্কুল চিল্ড্রেন (আরওএসসি-২)’ প্রকল্পের আওতায় এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পে ৮ থেকে ১৪ বছর বয়সী আটটি সিটি করপোরেশনের বস্তির শিশুদের সহায়তা দেয়া হবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, করোনায় দরিদ্র পরিবারের শিশুরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সহযোগিতা বস্তির শিশু ও ঝরে পড়া যুবকদের ভালো সুযোগ গঠনে সহযোগিতা করবে।

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করায় বদ্ধ পরিকর। বাংলাদেশের প্রায় সব শিশুই এখন বিদ্যালয়ে যায়।

এই প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ শিশুর শিক্ষার সুযোগ ও মনো-সামজিক সহযোগিতা দেয়া হচ্ছে।

Reneta

প্রকল্পটি ২০২১ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

বিশ্বব্যাংকের এই ঋণের অর্থ ৫ বছরের রেয়াতিকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এই ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ২৫ হারে সুদ এবং ০ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। অর্থের ওপর সর্বোচ্চ বার্ষিক ০ দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইআরডি-বিশ্বব্যাংকঋণ সহায়তা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT