চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝটিকা পরিদর্শনে বিআরটিএ অফিসে ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

বিআরটিএতে দালাদের দৌরাত্ম্য কমাতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন: দালালদের ওষুধ আমার কাছে আছে। কীভাবে তাদের প্রতিকার করতে হয় আমার জানা আছে। এর মধ্যে আমি কিছু পদক্ষেপও নিয়েছি। কিন্তু এদের অনেক শিরা উপশিরা রয়েছে। আমি যখনই এখানে আসি, তারা যেন কীভাবে খবর পেয়ে যায়। আইনটা হোক তারপর আরও বেশি পদক্ষেপ নিতে পারবো।

মঙ্গলবার রাতে মিরপুর বিআরটিএ অফিসে এক ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: আমি যখন এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিই, বিআরটিএর তেমন কিছুই ছিলো না। মোট লোকবলের ১০ ভাগের মাত্র ১ ভাগ লোক ছিলো। একজন মাত্র ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন তো পাঁচজন আছে। এক সঙ্গে পাঁচ জায়গায় আমরা আদালত পরিচালনা করতে পারি।

বিআরটিএর কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন: একজন কর্মকর্তা দুর্নীতি করলে আমি সর্বোচ্চ তাকে এখান থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠাতে পারি৷ দেখা গেলো সেখানে গিয়ে আরো দুর্নীতি করলো। আমি সেটা না করে তাদের নিয়ন্ত্রণ করছি।

‘এটুকু বলতে পারি ৬০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। আইনটি হলে আরো কঠোর হওয়ার সুযোগ পাবো।’

Reneta

তিনি আরও বলেন: সারাদেশে বিআরটিএর যতো গুলো অফিস আছে সব গুলোই শুক্রবার বাদে সপ্তাহের অন্যদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এমনকি রাত নয়টার পরও যদি কোন মানুষ লাইনে থাকে তার কাজ শেষ করেই কর্মকর্তারা বাড়ি যাবেন।

শুধু মাত্র আজ মঙ্গলবারই মিরপুর বিআরটিএ থেকে ১২০০ যানবাহন ফিটনেস সনদ নিয়েছে বলে সাংবাদিকদের জানান কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT