চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় হোক: গানে গল্পে নারীর পুনর্জাগরণের উপাখ্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২১
বিনোদন
A A

“রবে না এ শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার/বন্ধন কারাগার হবে হবে চুরমার, পার হবে রাধার গিরি মরু পারাবার– নির্যাতিত ধরা মধুর, সুন্দর প্রেমময় হোক, জয় হোক জয় হোক।”

নজরুলের এমন দাপুটে কথাগুলোর সাথে দৃশ্য গেঁথে কীভাবে মিউজিক্যাল ফিল্ম ‘জয় হোক’ নির্মাণ করছেন পিপলু আর খান, আর মডেল ও অভিনেত্রী বাঁধনই বা নিজেকে কতোটা মেলে ধরতে পেরেছেন, কিংবা বিরতি ভেঙে নিয়মিত হওয়া অর্ণবের সংগীতায়োজন, আর সুস্মিতা আনিসের কণ্ঠ শুনতে অপেক্ষায় ছিলেন শ্রোতা দর্শক।

অবশেষে নতুন উদ্যোগের ‘জয় হোক’ সবার সামনে। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ করার ঠিক আগ মুহূর্তে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনাকে স্মরণ করে যে মিউজিক্যাল ফিল্মটি নির্মিত।

বান্দরবানের রিমাক্রিতে টানা দুই দিন হয়েছে মিউজিক্যাল ফিল্মটির শুটিং

গানটির ভিজ্যুয়াল নির্মাণের কিছু ছবি আগেই প্রকাশিত হলে আগ্রহ তৈরী হয় শ্রোতা দর্শকের। বিশেষ করে গানের মাধ্যমে সমকালীন নারীর পুনরুত্থানের গল্প তুলে ধরার প্রয়াসে যে রূপে আবির্ভূত হন অভিনেত্রী বাঁধন, তা ব্যাপক প্রশংসা পায়।

‘জয় হোক’ নারীর পুনরুত্থানের গল্প, তার পুনর্জাগরণের উপাখ্যান। যেখানে বাঁধন আবির্ভূত হন বিভিন্ন দেবীর রূপে। একজন হেরে যাওয়া নারী, যে জীবনে অনেক ধরনের দুর্ভোগের ভাগীদার হয়েছেন, সে কীভাবে অবাধ্যতাকেই তার অস্ত্র বানিয়ে জীবিত হয়ে উঠে, সে গল্পই বলে এই গানটি। গানটি বলে এক হেরে যাওয়া মানবসভ্যতার গল্প।

সারা জীবন সাম্যের কথা বলেছেন নজরুল, মুক্তির কথা বলে গেছেন। নজরুল সামগ্রিক মুক্তির কথা বলে গেলেও মিউজিক্যাল ফিল্মে নারী মুক্তির কথাই প্রাধান্য দেয়া হয়েছে। বঞ্চনা, চাপা ক্ষোভ, আর্তনাদ, কষ্ট, ভয় আর নিপীড়নের কথা দৃশ্যে দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) রাতে গানটি রিলিজ হয়েছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে। যা প্রকাশের পর সব শ্রেণির দর্শকের কাছে সমাদৃত হচ্ছে। অনেকে গানটির নতুন আয়োজনের পাশাপাশি নির্মাণের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

Reneta

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস বলেন, এই মিউজিক্যাল ফিল্মটি তুলে ধরেছে নারীদের প্রতিদিনের সংগ্রামের চিত্র এবং তাদের রুখে দাঁড়ানোর উদ্দীপনাকে। নজরুল নিয়মভঙ্গের বুননকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই এই গানটিতেও উনার অবাধ্য চেতনা প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, এই গানে আশা করা হয়েছে শান্তির, সাম্যের এবং সত্যের জয়ের। অত্যাচার, অসমতা, অশান্তি, জরা এবং মিথ্যার শেকল ভেঙ্গে বেড়িয়ে আসার উৎসাহ যোগায় এই গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ণবআজমেরী হক বাঁধনগানগানের ভিডিওনজরুল ইসলামফিল্মবাঁধনমিউজিক ভিডিওমিউজিক্যাল ফিল্মলিড বিনোদনশুটিংসুস্মিতা আনিস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT