চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় হামলা, বিজেপি–তৃণমূল সংঘর্ষে বোমাবাজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চতুর্থ দফার ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। বিজেপি–তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে বেপরোয়া বোমাবাজি শুরু হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমাও। তৃতীয় দফার ভোট শেষে দু’‌পক্ষের মধ্যে সংঘর্ষে রাতভর নানুরের সিঙ্গি গ্রামে চলে বোমাবাজি। সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের সামনে সকালে তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী শেখ ফকিরের ছেলে শেখ বাপন মঙ্গলবার সন্ধ্যায় ডোম পাড়ায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। অভিযোগ, তখনই বেশ কয়েকজন মিলে শেখ বাপনকে ঘিরে ধরে তাকে ‘‌জয় শ্রী রাম’‌ বলতে চাপ দেওয়া হয়। শেখ বাপন জয় শ্রী রাম বলতে অস্বীকার করায়, তার ওপর ছুরি নিয়ে হামলা করা হয়।

Banglabid

এই ঘটনার পরই বোমা পড়তে থাকে সিঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখান থেকে উদ্ধার হয় তাজা বোমা। গ্রামবাসীরা সকালে দেখতে পান, বিদ্যালয়ের সামনেই কয়েকটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। ওই বিদ্যালয়ের পাশেই পঞ্চায়েত দফতর। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

শেষ দফায় ২৯ এপ্রিল ভোট নানুরে। বিধানসভা নির্বাচনের আবহে বারবার উত্তপ্ত হয়ে উঠছে নানুর। তৃণমূল কংগ্রেস–বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত হয়ে ওঠে গ্রামের মাটি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বোলপুর থানার পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় শ্রী রামবিজেপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমালোচকরা আমাকে অভিনেতা হিসেবে গুরুত্ব দেন না: ক্রিস হেমসওয়ার্থ

পরবর্তী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব

পরবর্তী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব

কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী আর নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT