চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ী ম্যাচে ব্যাটে-বলে সুযোগহীন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
মাহমুদুউল্লাহ

ব্যাটিং এবং বোলিংয়ের কোনো সুযোগ পাননি বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় পেয়েছে তার দল জ্যামাইকা তালাওয়াস। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৪১ রানে হারিয়েছে জ্যামাইকা।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে জ্যামাইকা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১১৬ রানেই শেষ হয়ে যায় সেন্ট কিটস এন্ড নেভিসের ইনিংস।

৯ ম্যাচে এটি জ্যামাইকার ষষ্ঠ জয়। সমান সংখ্যক ম্যাচে সেন্ট কিটসের এটি তৃতীয় হার। দলটির পাঁচ জয়ের বিপরীতে একটি ম্যাচ ড্র হয়েছে।

জ্যামাইকার হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৯ রান করেন সাবেক লঙ্কান অধিনায়ক। এছাড়া রবম্যান ৪৩ এবং ফিলিপস করেন ৩৪ রান। ব্যাট হাতে নেয়ার সুযোগ পাননি মাহমুদউল্লাহ। পরে বোলিং করারও সুযোগ হয়নি তার।

সেন্ট কিটসের হয়ে শেল্ডন কট্রেল ২টি, বেন হিলফেনহাস, মোহাম্মদ নবী ও তাবারেজ শামসি নেন একটি করে উইকেট।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোটেই সুবিধা করতে পারেনি সেন্ট কিটস। দলের হয়ে এভিন লুইস সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া পাকিস্তানি মোহাম্মদ হাফিজ করেন ২১ রান।

Reneta

সেন্ট কিটসের হয়ে তিনটি করে উইকেট নেন থমাস ও সান্তোকি। এছাড়া মোহাম্মদ সামি ২টি এবং কেসরিক উইলিয়ামস নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদুল্লাহ রিয়াদসিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT