জনপদ

মাহমুদুল্লাহকে এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

মানববন্ধনে মাহমুদুল্লাহর এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানববন্ধনে অংশ নেওয়া মানুষজন মাহমুদুল্লাহর এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশে অর্ন্তভুক্ত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলাবাসীর আয়োজনে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সেসময় বক্তারা বলেন,  রিয়াদকে বাদ দিয়ে যাদেরকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে তারা রিয়াদের ধারে কাছেও নেই। বিশ্বকাপে রিয়াদের মত  ক্রিকেটার খুবই প্রয়োজন। এজন্য ক্রিকেট বোর্ড ও প্রধানমন্ত্রীর কাছে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অর্ন্তভুক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রিকেট প্রেমী আরিফুজ্জামান তপু, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয়, রাকিবুল ইসলাম, শাকিল তালুকদার প্রমুখ।

বিষয়:বিশ্বকাপ মানববন্ধন মাহমুদুল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…