স্পোর্টস

জয় পেলো ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নামিবিয়া

জয় পেলো ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নামিবিয়া

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় দিনের খেলায়   জিতেছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে  ফিজিকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

কক্সবাজারে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দারুণ কৃতিত্ব দেখিয়েছে  নামিবিয়া। স্কটল্যান্ডের ১৫৯ রানের জবাবে ইটনের অপরাজিত ৬৭ এবং ড্যাভিনের হাফ-সেঞ্চুরিতে নামিবিয়া ২৪ ওভার হাতে রেখেই পায় আয়েশী জয়।  

ম্যাচ জয়ের পর নামিবিয়া দলের উইনিং সেলফি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্যান লরেন্স ও কলাম টেইলরের দুই ফিফটিতে ইংল্যান্ড ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে প্রথম ওভারেই দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ পোপের ৬০ এবং পলের ৬৫ রানের দুই ইনিংসের পরও  অলআউট হয় ২২১ রানে।  ইংল্যান্ডের সাকিব মাহমুদ চার উইকেট নেন ৪২ রানে।

ম্যাচ জয়ের পর জিম্বাবুয়ে দলের উইনিং সেলফি

বিষয়:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…