জয় দিয়ে ইউরো ফুটবলের এবারের আসর শুরু করেছে স্পেন। শেষ সময়ের গোলে চেক প্রজাতন্ত্রকে ১-০ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ফ্রান্সে অনুষ্ঠিত এ ম্যাচে আধিপত্য ছিল স্পেনের। একের পর এক আক্রমণ গড়ে তুললেও গোলমুখে খেই হারিয়ে ফেলে তিনবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও একই ধারা অব্যাহত থাকে। কিন্তু শেষ মুহুর্তে ম্যাচের বন্ধ্যাত্ব ঘুচাতে সক্ষম হন বার্সেলোনায়। খেলা স্প্যানিশ সেন্টার ব্যাক জেরার্ড পিকে। ৮৭ মিনিটে হেডের সাহায্যে গোল করেন তিনি।







