চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করল খুলনা টাইটান্স

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:০১ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

টানা তিন ম্যাচ জিতে উড়তে থাকা  ঢাকা ডায়নামাইটসকে মাটিতে নামিয়ে আনল খুলনা টাইটান্স। ঢাকাকে ৯ রানে হারিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করল খুলনা।

খুলনার দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা অলআউট হয় ১৪৮ রানে।

শেষ ওভারে ১০ রানের প্রয়োজন হলেও কুপারের করা প্রথম বলেই লংঅফে আরিফুলের কাছে তালুবন্দি হন সেকেগু প্রসন্না। ফলে ৯ রানের জয় নিশ্চিত হয় খুলনার।

শেষ তিন ওভারে ঢাকার জয়ের জন্য দরকার ছিল ৩২ রান আর উইকেট ছিল তিনটি। মোশারফ রুবেলের ওই ওভারে দুটি ছ্ক্কা হাঁকান সেকেগু প্রসন্না। তবে তৃতীয় বলে সিঙ্গেল সিয়ে সানজামুলকে স্ট্রাইকে দিয়ে ওভারের চতুর্থ বলে ডিপ মিড উইকেটে তাইবুরের হাতে ধরা পড়েন সানজামুল।

১২ বলে ১৫ রান এ সময় বোলিংয়ে এসে খুলনার হয়ে আসল কাজ করেন জুনায়েদ। মাত্র পাঁচ রান দিয়ে সোহওয়ার্দী শুভকে রান আউটে সাজঘরের পথ দেখান তিনি।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই দারুণ ফর্মে থাকা মারুফকে হারায় ঢাকা। কেভন কুপারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ঢাকার এই ব্যাটসম্যান। তিন বলের ব্যবধানে জুনায়েদ খানের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে সাঙ্গাকারা ফিরে গেলে আরো বিপদের মুখে পড়ে ঢাকা।

খুব একটা সুবিধা করতে পারেননি নাসির ও কোলস। দলীয় ২২ রানের মাথায় নাসির এবং ৩০ রানের মাথায় ফিরে যান কোলস। ফলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ডায়নামাইটস। পঞ্চম উইকেটে সাকিব ও মোসাদ্দেকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ঢাকা। দুজন ৩৮ রানের জুটিও গড়েন। তবে মোশাররফের করা দশম ওভারের চতুর্থ বলে সাকিব বোল্ড হয়ে গেলে ফের ব্যাকফুটে চলে যায় ঢাকা।

তবে ঢাকাকে ম্যাচে রাখে সেকেগু প্রসন্না।তার ২২ বলে সাত ছক্কায় ৫৩ রান ম্যাচে উন্মাদনা ছড়ায়।

খুলনার বোলারদের মধ্যে মোশারফ রুবেল ও কেভন কুপার তিনটি করে উইকেট নেন।

এরআগে  টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে খুলনা টাইটান্স। দলের পক্ষে মাহমুদউল্লাহ অনবদ্য ৬২ রান করেন।

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার্ক ফেডারেশনের ২ দিনের আন্তর্জাতিক ক্যান্সার কনফারেন্স

পরবর্তী

নতুন বছরে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই বিতরণ করবে সরকার

পরবর্তী

নতুন বছরে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই বিতরণ করবে সরকার

শিল্পীদের জন্য `শিল্পীর পাশে ফাউন্ডেশন'

সর্বশেষ

ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT