চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই বিতরণ করবে সরকার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:০৮ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৬
শিক্ষা
A A

আসছে নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে সরকার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এখন এ সকল বই প্রস্তুত ও বিতরণের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তারা ২০ কোটির অধিক বই স্কুল পর্যায়ের সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা বাসসকে জানান, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এসএসসি ভোকেশনাল, ইবতেদায়ী, দাখিল ও দাখিল ভোকেশনাল এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হবে।

তিনি জানান, ১ জানুয়ারি (২০১৭) শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হবে।

২০ কোটিরও অধিক অর্থাৎ মোট বইয়ের প্রায় ৬০ ভাগ বই ইতোমধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবশিষ্ট ১৬ কোটি বই আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে দেশের সংশ্লিষ্ট জেলা-উপজেলা এমনকি থানা পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়া হবে।

চেয়ারম্যান বলেন, সৃজনশীল পদ্ধতির জটিলতা নিরসনে সরকার শিক্ষকদের সহায়তার জন্য প্রথমবারের মতো শিক্ষা সহায়িকা গাইড তৈরি করেছে। শিক্ষকরা বইটি অনুসরণ করলে সৃজনশীল পদ্ধতি পড়াতে ও প্রশ্নপত্র তৈরিতে তারা বেশ উপকৃত হবেন।

Reneta

তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য ‘শিক্ষক নির্দেশিকা’ শিরোনামে ৬০ লাখ ১ হাজার ২৪টি এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ‘শিক্ষক ও শিক্ষাক্রম গাইড’ শিরোনামে ৪৬ লাখ ৬৬ হাজার ৬৬৪টি বই প্রস্তুত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বই উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT