চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে নিধাস প্রস্তুতি সারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিধাস ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় স্কোর গড়ে ৪০ রানে জিতেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৬ রান জমা করে টাইগাররা। জবাবে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ গুটিয়ে যায় ১৪৫ রানে।

মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। ব্যাটের পর বলেও থাকে যার ধারাবাহিকতা। রুবেল হোসেন ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন। ৩ ওভারে রুবেলের খরচ ১৯ রান, তাসকিন সমান ওভারে ১৬ রান দিয়েছেন। ১টি করে উইকেট গেছে আবু হায়দার, সৌম্য সরকার ও নাজমুল ইসলামের ঝুলিতে।

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের পক্ষে ১৭ রান ডিকেভেল্লার। ১৯ রান লাহিরু মিলান্থার। ধনঞ্জয়া ১৪, লক্ষ্মণ সান্দাকান ১৩ এবং অ্যাঞ্জেলো পেরেরার ব্যাটে আসে ২২ রান করে।

এর আগে শুরুতে ১৪ রানের মধ্যে সৌম্য সরকার ও সাব্বির রহমান সাজঘরে ফেরেন। আরেক ওপেনার লিটন দাস দাঁড়িয়ে যান, সঙ্গে মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে দুজনে ৫২ রান যোগ করে প্রাথমিক প্রতিরোধ গড়েন। পরে চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহকে সঙ্গী করে আরও ৭৪ রান যোগ করেন মুশফিক।

আসিথার বলে বোল্ড হন সৌম্য। তিনে ক্রিজে আসা সাব্বির ১০ বলে ১ রান করে পেসার শেহানের অফস্টাম্পের বাইরের বলে বেপরোয়া শট খেলে ক্যাচ দিয়েছেন।

পরে লিটন-মুশফিকে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫১ রান আসে। ফিফটির জুটিতে লিটনের অবদান ৪০। ১৮ বলের ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কা।

Reneta

মুশফিকের ৬৫ রান ৪৪ বলে, ছয় চার ও তিন ছক্কায়। আর মাহমুদউল্লাহর ৪৩ এসেছে ২৭ বলে। অধিনায়কের ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কায় সাজানো।

শেষদিকে আরিফুল হক ১২ বলে ১৫ করেন। নুরুল হাসান সোহানের ৯ বলে ১২ রানের অবদান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায় আজ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ দিনের ছুটি শেষে খুলেছে স্কুল-কলেজ, ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT