চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস টটেনহ্যামের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়নস লিগের রেসে চতুর্থ স্থান দখলের কঠিন লড়াইয়ে ৩-০ ব্যবধানে জয় তুলে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টটেনহ্যাম হটস্পার।

নিজেদের মাঠে আরও একবার হুংকার ছড়াল টেটনহ্যাম। টেবিলের ৪ ও ৫ নাম্বার দলের লড়াইটা শেষ পর্যন্ত জিতে নিল অ্যান্থনিও কন্তে। দারুণ জয়ের পর সমান ৩৬ ম্যাচ শেষে আর্সেনালের থেকে ১ পয়েন্ট দূরে টটিশরা।

কঠিন লড়াইয়ে দু’দলের ফুটবলাররা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ঘরের মাঠ হওয়ায় জয় প্রত্যাশিতই ছিল টটিশদের। ছেড়ে কথা বলেনি আর্সেনালও। হাতাহাতিতে জড়িয়েছে একটু পরপরই। তবে গোলের নেশায় বারবার আক্রমণে আর্সেনাল শিবিরে কাঁপন ধরিয়েছে টটেনহ্যাম।

ম্যাচের ২২ মিনিটে আর্সেনাল ভুল করে বসলে পেনাল্টি পায় টটেনহ্যাম। স্পট কিকে গোল আদায় করতে ভুল করেননি হ্যারি কেন। ম্যাচের ৩৭ মিনিটে আবারও গোল করার সুযোগ পায় কেন। তবে তার হেড জাল খুঁজে না পেলেও মাথা ছুঁইয়ে সেই বল জালে জড়ান রড্রিগো বেন্টানকুর। ২-০ এগিয়ে থেকে বিরতিতে যায় টেটনহ্যাম।

দ্বিতীয়ার্ধে নেমেই গোল ব্যবধান ৩-০ করে নেন সন হিউং-মিন। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি আর্সেনাল। বাকি সময় গোল খাওয়া থেকে বিরত থাকায় যেন লক্ষে পরিণত হয় মিকেল আর্তেতার দলের। আক্রমণ ঠেকাতে একের পর পর ফাউল করে শেষ পর্যন্ত ৩ হলুদ ও এক লাল কার্ড দেখতে হয়েছে আর্সেনালের।

পরের ম্যাচে আগামী ১৫ মে যেখানে টটেনহ্যামের প্রতিপক্ষ বার্নলি। অন্যদিকে আগামী ১৭ মে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। রেসে টিকে থাকতে দু’দলেরই জয়ের বিকল্প নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালটটেনহ্যামহ্যারি কেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্থ কোরিয়ায় প্রথমবারের মতো করোনায় মৃত্যুর ঘোষণা

পরবর্তী

দায়িত্ব নিয়েই যে ঘোষণা দিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

পরবর্তী

দায়িত্ব নিয়েই যে ঘোষণা দিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডকে রাশিয়ার হুঁশিয়ারি

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT