নর্থ কোরিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে খবরটি জানিয়েছে বিবিসি।
শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পরীক্ষায় ওমিক্রন ধরণ শনাক্ত হবার পর জ্বরে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। আরও প্রায় ১ লাখ ৮৭ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেশটিতে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্তের ঘোষণা দেয়।
ঘোষণায় জানানো হয় রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন বৈকল্পিকের প্রাদুর্ভাব ঘটেছে এবং লকডাউন জারি করা হয়েছে। তবে শনাক্তের সঠিক সংখ্যা জানানো হয়নি।
কেসিএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, রোগটির প্রাদুর্ভাব রাজধানী ছাড়াও অন্যান্য শহরেরও ছড়িয়ে পড়ছে। এপ্রিলের শেষের দিক থেকে ভাইরাসটি দেশব্যাপী বিস্ফোরকভাবে ছড়িয়ে পড়ছে।









