চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিয়েই যে ঘোষণা দিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ১৩, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দায়িত্ব নিয়েই অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করার অঙ্গীকার করেছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় সন্ধ্যায় তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ছেলেসহ পরিবারের ১৫ জন সদস্যকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন কলম্বোর একটি আদালত। আর প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে শ্রীলঙ্কাজুড়ে বিক্ষোভ চলছেই।

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে মুখে পড়া শ্রীলঙ্কায় মাসখানেকের বেশি সময় ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। গত সোমবার দেশজুড়ে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহিন্দা রাজাপাকসে। টালমাটাল অবস্থার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা ৭৩ বছর বয়সী রনিল এর আগেও পাঁচবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে কোনাবারই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।

শপথ শেষে কলম্বোর ওয়ালুকরমা মন্দিরে পরিদর্শন করেছেন নতুন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন: আমাদের একটি অর্থনৈতিক কর্মপরিকল্পনা রয়েছে এবং আমরা এটি নিয়ে কাজ করব, ডিজিটাল মন্ত্রী, শীঘ্রই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়োগ দেওয়া হবে।

প্রসিডেন্টের পদত্যাগ দাবিতে কারফিউ ভেঙে বিক্ষোভ চলছেই। চলমান রাজনৈতিক অস্থিরতায় দু’দিন বন্ধ থাকার পর কলম্বো বন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। আসছেন বিদেশি পর্যটকেরাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোটাবায়া রাজাপাকসেমাহিন্দা রাজাপাকসেরনিল বিক্রমাসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT