চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের পথে ট্রাম্প?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
In this July 17, 2019, photo, President Donald Trump arrives to speak at a campaign rally at Williams Arena in Greenville, N.C. (AP Photo/Carolyn Kaster)

In this July 17, 2019, photo, President Donald Trump arrives to speak at a campaign rally at Williams Arena in Greenville, N.C. (AP Photo/Carolyn Kaster)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবগুলো অঙ্গরাজ্যে ভোট শেষে চলছে গণনা। তাতে প্রথম দিকের ফলাফলে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন এগিয়ে ছিলেন। কিন্তু শেষ দিকে কয়েকটি বড় অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটে বাইডেনের কাছাকাছি পৌঁছে যান ডোনাল্ড ট্রাম্প। 

৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪১টির ফলাফলের পূর্বাভাস দিয়ে বিবিসি বলছে, সর্বশেষ গণনা অনুযায়ী ২২৪টি ইলেক্টোরাল ভোটে বাইডেন এগিয়ে রয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ২১৩টি ভোটে।

তবে সিএনএন বলছে, ট্রাম্প ও বাইডেনের লড়াইতে দুজনের পার্থক্য খুবই কম। বাইডেন সেখানে ২২০ আসনে এগিয়ে থাকলেও এখন পর্যন্ত ফল ঘোষণা না হওয়া ইলেক্টোরাল ভোটের ১০১টির মধ্যে ৮০টিতে এগিয়ে আছেন ট্রাম্প।

Banglabid

এই হিসাব থেকে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে ৫৩৮টি  ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট পেতে হবে।

ডোনাল্ড ট্রাম্প জয় পেতে যাচ্ছেন, ফ্লোরিডা, লওয়া, আরকানসাস, ওকলাহোমা, টেনেসি, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ইন্ডিয়ানা, আলাবামা, লুইজিয়ানা, নেব্রাস্কা, উমিং, মিসৌরি ও উটাহ অঙ্গরাজ্যে।

Reneta

জো বাইডেন জিততে চলেছেন, নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, ইলিনয়, কানেকটিকাট, ডেলাওয়্যার, ভার্জিনিয়া, ভারমন্ট, নিউ মেক্সিকো, মেরিল্যান্ড, কলরাডো, ওরেগন, ডিসট্রিক্ট অফ কলাম্বিয়া ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে।

যদিও নির্বাচন সংশ্লিষ্টরা আগেই বলে রেখেছেন, চূড়ান্ত ফলাফল পেতে কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

সেই সাথে আছে সহিংসতাসহ নানান ধরনের অর্ন্তঘাতের শঙ্কা। কেননা ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি তার পরাজয় মেনে নেবেন না।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক শতকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। যাদের মধ্যে প্রায় দশ কোটি ভোটার আগাম ভোট দেন।

এই নির্বাচনের আগেই জো বাইডেন অনেকটা এগিয়ে আছেন বলে বিভিন্ন জরিপ ধারণা দিয়েছিল। তবে নির্বাচনের দিন সর্বশেষ জরিপে ব্যবধান কমিয়ে ফেলেন ট্রাম্প। কয়েকটি অঙ্গরাজ্যে তাদের দুজনার মধ্যে ব্যবধান খুবই সামান্য। বলা হচ্ছে এই রাজ্যগুলোর ফলই নির্ধারণ করবে কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প। জয় না পেলে তিনি হবেন ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশের পর পুনঃনির্বাচিত না হওয়া প্রথম প্রেসিডেন্ট।

৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এই নির্বাচনে জয় পেলে তিনিই হবেন দেশটির ইতিহাসে প্রথমবার নির্বাচিত সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচনযুক্তরাষ্ট্রের নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT