চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের পথেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়েকে ২০১ রানের লক্ষ্য দিয়ে উইকেটে-রানরেটে চেপে ধরেছে বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে সফরকারীদের ৫ উইকেট তুলে নিয়েছেন আমিনুল-মোস্তাফিজরা। সঙ্গে প্রয়োজনীয় রানরেটটা ১২-এর ঘরে পৌঁছে গেছে টেলর-আরভিনদের, তারা রান তুলতে পেরেছেন সবে ৭৫।

সোমবার শুরুতে লিটন-তামিম ওপেনিং জুটির রেকর্ড। শেষে সৌম্যর ঝড়ো ইনিংসে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২০০ রান জমায় বাংলাদেশ।

৬ ওভারে ৫৯, ১০ ওভারে ৯১, ১৫ ওভারে ১২৫, ২০ ওভারে ২০০। মাঝে একটু ধীর হলেও জিম্বাবুয়ে বোলারদের বেধড়ক পিটিয়েছেন তামিম, লিটন, সৌম্যরা। টস হেরে ব্যাটিংয়ে এসে ছুটিয়েছেন রানের ফুলঝুরি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে উদ্বোধনীতে তামিম-লিটন জুটি তুলেছেন ১০.২ ওভারে ৯২ রান। লিটন প্রথম ওভার থেকেই ঝড় তোলেন, তামিম একটু সময় নিয়ে খোলেন হাত। হয়ে যায় রেকর্ড।

টি-টুয়েন্টি সংস্করণে ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৭৪ রান। ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিধাস কাপের ম্যাচে তামিম ইকবাল ও লিটন দাস রেকর্ড জুটিটি গড়েছিলেন। সোমবার ছাড়িয়ে গেলেন নিজেরাই।

তামিম ৩৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪১ রানে ফিরে গেলে ভাঙে জুটি। লিটন থামেন ফিফটি পেরিয়ে। ৩৯ বলে ৫৯ রানের ইনিংস, সাজানো ৫ চার ও ৩ ছক্কায়।

মুশফিক এসে ২ ছয়ে ৮ বলে ১৭ করে ফিরে গেলেও সৌম্যকে আর থামাতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা। ৩০ বলে ফিফটি ছুঁয়ে ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন বিয়ের পর প্রথমবার মাঠে নামা এ বাঁহাতি। তার ইনিংসে ৪ চারের সঙ্গে ৫ চারের মার।

ট্যাগ: তামিমলিটনলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দ্য সেভেন্থ সিল’ খ্যাত কালজয়ী অভিনেতার মৃত্যু

পরবর্তী

করোনায় নারী ও শিশুর মৃত্যু ঝুঁকি কম

পরবর্তী
করোনা

করোনায় নারী ও শিশুর মৃত্যু ঝুঁকি কম

৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে ৭ মার্চের ভাষণ ৩ ভাষায় অনুবাদের উদ্যোগ

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT