স্পোর্টস

জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষেই হারতে বসেছিল অস্ট্রেলিয়া।

দিন শেষে ক্লার্ক বাহিনী পিছিয়ে আছে ৯০ রানে। তাদের হাতে রয়েছে মাত্র তিন উইকেট।

অথচ দ্বিতীয় ইনিংসে কি দারুণ সূচনায় না করেছিল অস্ট্রেলিয়া। প্রথম উইকেট পড়ে ১১৩ রানে। তার পরেই শুরু হয় বেন স্টোকস পেস তাণ্ডব। তিনি ফিরিয়ে দেন পাঁচ অজি ব্যাটসম্যানদের।

দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাত উইকেটে ২৪১ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল অজিদের ছন্দময় ব্যাটিং। লাঞ্চের আগে মাত্র তিন ওভার খেলার সুযোগ পায় অস্ট্রেলিয়া। এর পর খেলা জমান দুই ওপেনার ক্রিস রজার্স ও ডেভিড ওর্য়ানার।

তারা দুজনেই তুলে নেয় ফিফটি। কিন্তু টি- ব্রেকের আগে হঠাৎ করেই ছন্দ পতন। ৫২ রান করা রজার্সকে রুটের কাছে দারুণ এক ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান স্ট্রোকস।

এর পর মাত্র ২৬ বলের ব্যবধানে ফিরে যান আরো তিন অজি ব্যাটসম্যান। বেন স্টোকস একে একে ফেরত পাঠান সর্বোচ্চ ৬৪ রান করা ওর্য়ানার ও মার্শকে।

তবে ইংলিশদের হয়ে আসল ধাক্কা দিয়েছে প্রথম ইনিংসের হন্তারক ব্রড। তার বলে স্টোকসের কাছে ক্যাচে পরিণত হন মাত্র ৫ রান করা স্টিভেন স্মিথ।

১৭৪ রানের মাথায় যখন ব্যক্তিগত ১৩ রান করে উডের বলে আউট হয়ে অজি কাপ্তান প্যাভিলনের পথ ধরেন তখন দ্বিতীয় দিনেই হারায় শঙ্কায় ভুগতে থাকে অস্ট্রেলিয়া।

তবে ব্যাটসম্যান অ্যাডাম ভোজেসের দৃঢ়তায় অজিরা দিন শেষ করে ২৪১ রান করে। ভোজেস ৪৮ রানে অপরাজিত রয়েছেন।

বেন স্টোকস নেন ৫ উইকেট। একটি করে উইকেট ভাগ করে নেয় ব্রড ও উড।

এর আগে ইংল্যান্ড প্রথম দিনে চার উইকেটে করা ২৭৪ রান নিয়ে ব্যাট করতে নামে। দিনের শুরুতেই আগের দিনের ১২৪ রানের সঙ্গে মাত্র ছয় রান যোগ করে স্ট্রার্কের বলে আউট হন জো রুট।

তবে বেয়ারস্ট্রোর ৭৪ রান আর নবম উইকেট জুটিতে মঈন আলী ও স্ট্রুয়ার্ড ব্রডের ৫৮ রান হতাশ করে অজিদের। নবম উইকেটের পতনের পর ৩৩১ রানে এগিয়ে থেকে দলীয় ৩৯১ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক।

বিষয়:অ্যাশেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…