অন্যান্য খেলা

খালি হাতে ফিরছে অনেক আশা নিয়ে যাওয়া বাংলাদেশের এই দলটি

এশিয়ান গেমস: মেয়েদের হকি ইভেন্ট

খালি হাতে ফিরছে অনেক আশা নিয়ে যাওয়া বাংলাদেশের এই দলটি

এশিয়ান গেমসে মেয়েদের হকি ইভেন্টে শেষ ম্যাচেও জেতা হল না বাংলাদেশের। গ্রুপপর্বের শেষ ম্যাচে লড়াই করে চাইনিজ তাইপের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। মেয়েদের জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত ফল আনা দলের ১৩ খেলোয়াড় ছিলেন স্কোয়াডে। বড় প্রত্যাশা ছিল দলটি ঘিরে, তবে ৫ ম্যাচে এক ড্র এবং ৪ হার নিয়ে ফিরছে মেয়েরা।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে ইউ-থিং হুয়াংয়ের গোলে লিড নেয় চাইনিজ তাইপে। ১-০তে পিছিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯ এবং ২৪ মিনিটে কনা আক্তারের জোড়া গোলে ২-১এ লিড নেয় লাল-সবুজের দলটি।

তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ইউ-চিউ ওয়াংয়ের গোলে সমতায় ফেরে চাইনিজ তাইপে। শেষ কোয়ার্টারে ৪৯ মিনিটে ইউ-থিং নিজের দ্বিতীয় গোলটি করলে ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ।

এই ইভেন্টে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০, মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ এবং সাউথ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে দারুণ লড়াই করে কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল।

বিষয়:এশিয়ান গেমসচাইনিজ তাইপেবাংলাদেশমেয়েদের হকিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…