ফুটবল

কেন কালো আর্মব্যান্ড পরে ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড

কেন কালো আর্মব্যান্ড পরে ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড

রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড। ম্যাচ নিয়ে নানা নাটকীয়তা শুরু চলছে। অনুশীলনে না আসা, নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন না হওয়া, এগুলো পুরনো খবর। অনিশ্চয়তায় পড়া ম্যাচের আগে ভোটাভুটি করে, সংখ্যাগরিষ্ঠের মতে খেলতে রাজি হয়েছে আইরিশরা। তবে নতুন এক সিদ্ধান্ত সঙ্গী করে নামবে, গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামবে ইউরোপের দেশটি।

রোববার রাত পৌনে ১২টায় হাঙ্গেরির ডেব্রেসেনে গড়াবে ম্যাচ। খেলা হওয়া নিয়ে কিছুদিন বিতর্ক-শঙ্কা থাকলেও সেটির অবসান ঘটেছে। ম্যাচ খেলা বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সকালে আয়ারল্যান্ড দলের সদস্যরা দীর্ঘ প্রায় চার ঘণ্টা আলোচনা করেন। দুপুরের খাবারের সময় ভোটাভুটিতেও অংশ নেন তারা।

বিকেল সংবাদ সম্মেলনে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) এক মুখপাত্র জানান, ভোটে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ খেলোয়াড় ম্যাচ খেলার পক্ষে মত দিয়েছেন।

নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়। কোচ হলগ্রিমসন ও এফএআইয়ের ফুটবল ডিরেক্টরকে পাশে নিয়ে সাংবাদিকদের সামনে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান সংস্থার সিইও ডেভিড কাউরেল। বলেন, ‘খেলোয়াড়দের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে।’

জানান, গাজা সংঘাতে নিহত সকল প্রাণের স্মরণে কালো আর্মব্যান্ড পরে নামবেন আয়ারল্যান্ড খেলোয়াড়রা। পাশাপাশি, খেলোয়াড়রা প্রথম ম্যাচ এবং আগামী রোববার সার্বিয়াতে ইসরায়েলের বিপক্ষে ফিরতি হোম ম্যাচের জন্য আরও কিছু প্রতীকী পদক্ষেপ নেবেন।

গ্রুপ বি’তে দল দুটি একে অপরের বিপক্ষে খেলার ড্র হওয়ার পর থেকেই ম্যাচ সূচি নিয়ে বিতর্ক শুরু হয়। ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রতিবাদে আয়ারল্যান্ড খেলোয়াড়দের ম্যাচ থেকে সরে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছিল নানা মহল থেকে।

বিষয়:আয়ারল্যান্ডইসরায়েলউয়েফা নেশনস লিগলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…