আন্তর্জাতিক

ভুয়া তথ্যের নজরদারিতে রয়টার্সের নতুন উদ্যোগ

ভুয়া তথ্যের নজরদারিতে রয়টার্সের নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে পাঠকদের সচেতন করতে নতুন সাপ্তাহিক নিউজলেটার চালু করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ‘মিসইনফরমেশন মনিটর’ নামের এই নিউজলেটারটি বিনামূল্যে পাওয়া যাবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রতি সপ্তাহে আলোচিত ভুল তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন মিথ্যা দাবির গুরুত্বপূর্ণ প্রবণতা তুলে ধরা হবে। নিবন্ধিত গ্রাহকদের ইমেইলে সরাসরি নিউজলেটারটি পাঠানো হবে।

রয়টার্স জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ১৭টি ভাষায় ভুল তথ্য যাচাই ও তা নিয়ে কাজ করা তাদের ফ্যাক্ট চেক দলের সাংবাদিকদের কাজের ভিত্তিতে ‘মিসইনফরমেশন মনিটর’ তৈরি করা হবে।

নিউজলেটারে সপ্তাহজুড়ে আলোচনায় থাকা ভুল তথ্যের ধরন, এর বিস্তারের প্রবণতা এবং ফ্যাক্ট চেকারদের যাচাই করা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। এর মাধ্যমে অনলাইনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে পাঠকদের আরও সচেতন করার উদ্যোগ নিয়েছে রয়টার্স।

রয়টার্সে সাবস্ক্রাইব করতে পারেন এখানে https://twp.ai/4hv7tQ।

বিষয়:নজরদারিভুয়া তথ্যের নজরদারিরয়টার্সরয়টার্সের নতুন উদ্যোগ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…