চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের কাছাকাছি ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিংয়ে আইয়ার-পান্টের দাপট ও বোলিংয়ে বুমরাহর আগ্রাসনে দিবারাত্রির টেস্টে দ্বিতীয় দিনটিও নিজেদের করে নিয়েছে ভারত। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে দিয়েছে ৪৪৭ রানের বিশাল লক্ষ্য।

বেঙ্গালুরুতে স্বাগতিকদের দেয়া ৪৪৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ২৮ রান করেছে শ্রীলঙ্কা।

শনিবার প্রথম দিনের ৮৯ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই লাসিথ এলম্বুডেনিয়ার উইকেট হারায় শ্রীলঙ্কা। পরের ওভারে সুরাঙ্গা লাকমলকে বোল্ড করেন অশ্বিন।

২১ রান করা ডিকাভেলাকে সাজঘরে ফেরান বুমরাহ। বিশ্ব ফার্নান্দোকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন অশ্বিন।

মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট ঝুলিতে পুরেছেন বুমরাহ। দুটি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও মোহাম্মদ শামি।

১৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতকে ভালো শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ৪৬ রানে রোহিত আউট হন ডি সিলভার বলে। ৩৫ রান করা হনুমা বিহারীকে ফেরান জয়বিক্রমা।

Reneta

পঞ্চম উইকেটে পান্টকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন শ্রেয়াস আইয়ার। ৭ চার ও ২ ছক্কায় ২৮ বলে ফিফটি করেন পান্ট, যা ভারতের হয়ে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড। পান্টের বিদায়ের পর জাদেজার সাথে ৬৩ রানের জুটি গড়েন আইয়ার।

ব্যক্তিগত ২২ রানে জাদেজা আউট হন বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে। ৬৭ রান করা আইয়ারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এম্বুলডেনিয়া। ৯ উইকেট হারিয়ে ৩০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

৪৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই বুমরাহর বলে এলবিডব্লিউ হন থিরিমান্নে। বাকী ৬ ওভার অবশ্য নির্বিঘ্নে পার করেছেন করুণারত্নে ও মেন্ডিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ারপান্টবুমরাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT