চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের আশা দেখাচ্ছে ‘ভয়ংকর’ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য ৭ উইকেট হারিয়ে করে ফেলে ক্যারিবীয়রা। চতুর্থ ইনিংসে তিনশ’র বেশি রান তাড়া করে জয়ের একাধিক কীর্তিও আছে তাদের। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ সেই উইন্ডিজকে দিতে পেরেছে ২০৪ রানের লক্ষ্য। সংখ্যার বিচারে পুঁজি খুব বড় না হলেও বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছে সময়ের সঙ্গে ‘ভয়ংকর’ হতে থাকা জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-৩২৪ ও ১২৫, উইন্ডিজ-২৪৬ (টার্গেট-২০৪)

সময়ের সঙ্গে উইকেটে বাড়ছে ঘূর্ণি, বাউন্স। তৃতীয় দিনের সকালেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১২৫ রানে। আগের দিনের ৫ উইকেটে ৫৫ থেকে যোগ আরও ৭০ রান। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয় দিনে উইকেট পড়েছে ১৭টি। যার মধ্যে শেষ সেশনেই পড়ে ৯ উইকেট। শনিবার ম্যাচের তৃতীয় দিনের সকালে পড়েছে ৫টি। আজই ম্যাচে ফলাফল চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না।

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ঘূর্ণি উইকেটে বাংলাদেশ ম্যাচ জিতেছিল তিন দিনে। এক সেশনেই ইংলিশদের পড়েছিল ১০ উইকেট। চট্টগ্রামে রোমাঞ্চকর তেমন কিছুর অপেক্ষা করছে কিনা; সে কৌতূহল জাগাচ্ছে উইকেট।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ যখন ১২২/৭। ডাগআউটে বসা একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের করতালির দৃশ্য ধরা পড়লো স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। ততক্ষণে বাংলাদেশের যে লিড হয়ে গেছে ২০০ রানের। উইকেট যেভাবে বোলারদের পক্ষে কথা বলছে তাতে সাকিব-তাইজুল-মিরাজ-নাঈমরাও পেতে পারেন স্বস্তি।

খানিক পরই নাঈম হাসান আউট হয়ে সাজঘরে ফিরতে ফিরতে তাকিয়ে রইলেন জায়ান্ট স্ক্রিনে। দেবেন্দ্র বিশুর বলটা কীভাবে ব্যাটে লেগে স্লিপে ক্যাচ গেল সেটি বুঝতে পারছিলেন না এই তরুণ। বাংলাদেশের স্পিনাররা আত্মবিশ্বাসী থাকতেই পারেন লড়াই জমিয়ে তুলতে!

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপিওভুক্ত শিক্ষকদের স্বপ্নের আকাশে নতুন সূর্যোদয়

পরবর্তী

পাল্টে যাচ্ছে বিতর্কিত ‘হাজীর বিরিয়ানি’ গানের কথা

পরবর্তী

পাল্টে যাচ্ছে বিতর্কিত 'হাজীর বিরিয়ানি’ গানের কথা

সাকিবের ‘ডাবল সেঞ্চুরি’

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT