চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ভাষণের ৪৭ বছর পরও আমি, আমরা আপ্লুত হই: জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
জয়া আহসান

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এই দিনটি উপলক্ষে অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন-

‘১ মহান নেতা। ১ ভাষণ। ১ ইতিহাস। যে ইতিহাস এখন ‘‌বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর কাছেও স্বীকৃত।

কে জানত, মাত্র ১৮ মিনিটে মাত্র ১১০৫ শব্দে বঙ্গবন্ধু এভাবে জীবনভর আমাদের স্বাধীনতা অর্জন ও ধরে রাখতে শেখাবেন! প্রকৃত অর্থে বেঁচে থাকতে শেখাবেন! ৩০ লক্ষ শহীদ সহ প্রতিটি বাঙালি সেদিন মাত্র একজন মহান নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেদিন বলেছিল: ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

আজ ৭ মার্চ, ঐতিহাসিক সেই ভাষণের ৪৭ বছর পরও আমি, আমরা আপ্লুত হই। উজ্জীবিত হই বঙ্গবন্ধুর বলিষ্ঠ কণ্ঠে। বিস্মিত হয়ে ভাবি, পৃথিবীতে একটি মাত্র ভাষণই ইতিহাসে স্থান পেয়েছে, যা লিখিত ছিলনা। ছিলনা কোনো নোট-ও। প্রতিটি কথাই ছিল মনের কথা। ভালোবাসার কথা। এ কারণেই বাংলাদেশ যতদিন থাকবে, ৭ মার্চও ততদিন থাকবে, সঙ্গে আমাদের স্মৃতিতে-মানসপটে-আমাদের কর্মে সবকিছুতে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT