চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয়ার প্রত্যেকটা কাজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘জয়া আপনাদের যেমন ঘরের মেয়ে, তেমনি আমাদেরও ঘরের মেয়ে। আমরা মনে করি জয়া আমাদের খুব কাছের মানুষ এবং এই মুহূর্তে পশ্চিম বঙ্গের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী সে। সে যে দাপটের সঙ্গে অভিনয় করছেন, তার প্রত্যেকটা কাজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে কথাগুলো বলছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক শিববপ্রসাদ মুখার্জি।

অভিনেত্রী জয়া আহসানের প্রথম প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দেবী’। বহুদিন ধরেই চলছে ভিন্ন ধরনের প্রচারণা। মুক্তি প্রতীক্ষিত ছবির টিজার দেখে নিজেদের মুগ্ধতা আর প্রতীক্ষার কথা জানাচ্ছেন ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা।

‘দেবী’ নিয়ে মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। সেই আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের তারকাদের প্রমোশনাল ভিডিও ক্লিপ! এরইমধ্যে ‘দেবী’ নিয়ে কলকাতার তারকা অভিনেতাদেরও কথা বলতে দেখা গেছে। আর এবার ‘দেবী’র জন্য শুভ কামনা জানালেন শিববপ্রসাদ মুখার্জি।

পশ্চিমবঙ্গের সিনেমা সংশ্লিষ্ট সকলের তরফ থেকে জয়ার প্রথম প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’র জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, জয়ার প্রথম প্রযাজনার ছবি ‘দেবী’। তার ও তার ছবির জন্য আমাদের তরফ থেকে, পশ্চিম বাংলার তরফ থেকে শুভেচ্ছা জানাই। আর ভবিষ্যতে আশা করবো, নিয়মিত বাংলা ছবি প্রযোজনা করবেন জয়া। অভিনেত্রী হেসেবে যেমন প্রতিষ্ঠা অর্জন করেছেন, প্রযোজনাতেও তিনি প্রতিষ্ঠিত হবেন বলেই আমার বিশ্বাস।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে এখন শিবপ্রসাদ-নন্দিতা জুটিকে বলা হয় ‘হিট মেশিন’। সাম্প্রতিক বছরগুলোতে তাদের পরিচালিত চলচ্চিত্র মুক্তি মানে একেকটি উৎসব। ২০১৫ তে ‘বেলাশেষে’, ২০১৬ তে ‘প্রাক্তন’, ২০১৭ তে ‘পোস্ত’ এবং ২০১৮’তে ‘হামি’-প্রতিটি ছবিই বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় সবার ওপরে রয়েছে। তাছাড়া তাদের পরিচালিত ‘ইচ্ছে’, ‘হ্যালো মেমসাহেব’, ‘মুক্তধারা’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অলীক সুখ’, ‘রামধনু’ প্রতিটি চলচ্চিত্রই ব্যবসাসফল ও সমালোচকদের কাছে প্রশংসিত।

Reneta

এদিকে ৭ সেপ্টেম্বর অনম বিশ্বাসের ‘দেবী’ মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তারিখে পরিবর্তন এনেছেন জয়া। জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিবেন তিনি।

জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানপ্রাক্তনলিড বিনোদনশিবপ্রসাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর বাসাবো ও স্বামীবাগ লেনে রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

জুলাই ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT