চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়শ্রী কবীরের ছবি মনের মধ্যে আঁকা আছে: তৌকির আহমেদ

হাসান আহমেদ হাসান আহমেদ
১১:০২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
তৌকির আহমেদ ও জয়শ্রী কবীর একসঙ্গে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না’। সুর্যকন্যা ছবির সেই অসাধারণ গান কিংবা ‘সীমানা পেরিয়ে’র ‘বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা একটি রঙ্গীন চাদর’ গানের অভিনেত্রীকে মনে আছে কি? জয়শ্রী কবীর। ১৯৭০ সালে সত্যজিত রায়ের ‘প্রতিদ্বন্দী’ চলচ্চিত্রের নায়িকা ১৯৭৫ সালে সালে আলমগীর কবীরের সূর্যকন্যা ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন।

তারপর? ভালোবাসা পরিচালক আলমগীর কবীরের সঙ্গে। একযুগের বাংলাদেশের চলচ্চিত্র ক্যারিয়ারে কয়টি মাত্র ছবি করেছেন কিন্তু স্মরণীয় হয়ে আছেন আজও। আলমগীর কবীরের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে লেলিন সৌরভ কবীরকে নিয়ে কলকাতা হয়ে চলে যান লন্ডনে। স্থায়ী এখন সেখানে।

তার সঙ্গে তৌকীর আহমেদ কী করছেন? এ প্রসঙ্গে তৌকীর আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: এটা নভেম্বরের ঘটনা। তার সঙ্গে এর আগে একবার লন্ডনে দেখা হয়েছিল। তবে এবারের দেখাটা নাটকীয়।

‘অজ্ঞাতনামা নিয়ে তিউনিসিয়ার কার্থেজ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে লন্ডনে চারদিনের বিরতি হয়ে ফিরছিলাম। হ্যামলেট পপ আপ নামে একটি সংগঠন আমার সম্মানে নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছিল স্থানীয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের নিয়ে। এসময় আমার পাশের সিট খালি দেখে একজনকে বসতে বললে জানানো হলো সিটটি স্পেশাল গেস্ট এর জন্য। পরে সেই অতিথি যখন আসলেন তখন মন ভালো হয়ে গেল। আমাদের ছোটবেলার প্রিয় নায়িকা জয়শ্রী কবীর।’চারজন মানুষ এক টেবিলে বসে আলোচনা করছে, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ তৌকির আহমেদ বলেন: এসময় অনেক কথা হয় তার সঙ্গে। তিনি বললেন, আমার কাজ সম্পর্কে তার ধারণা আছে। ‘অজ্ঞাতনামা’ দেখেছেন বলেও জানালেন। তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সময় সুযোগ পেলে আসবেন।

তার সঙ্গে আলাদা করে কোন ছবি না থাকার বিষয়ে তৌকির আহমেদ বলেন: কোন ছবি তুলিনি তার সঙ্গে। আমি নিজে অতিথি। মনের মধ্যে ছবি আঁকা হয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাতৌকির আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT