জনপদ

জয়পুরহাটে ইয়াবা ও ক্রিস্টাল আইসসহ যুবক আটক

জয়পুরহাটে ইয়াবা ও ক্রিস্টাল আইসসহ যুবক আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে ইয়াবা ও ক্রিস্টাল আইসসহ যুবক আটক, পুলিশি অভিযান চলাকালে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আক্কেলপুরে ১৪’শ’ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬০গ্রাম ক্রিস্টাল আইচসহ শহীদুল নবী রিয়ন নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত শহীদুল নবী রিয়ন জেলার আক্কেলপুর উপজেলার কানুপুর পশ্চিম খাঁন সাহেবপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানিয়েছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে জেলার আক্কেলপুর উপজেলায় কানুপুর পশ্চিম খাঁন সাহেবপাড়া গ্রামে অভিযান চালিয়ে শহীদুল নবী রিয়নকে তার নিজ বাড়ি থেকে কালো রঙের একটি ব্যাগে ১৪’শ’ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬০গ্রাম ক্রিস্টাল আইচ এবং নগদ ৫৯ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চলাকালীন রিয়নের নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সহ তাকে আটক করা হয়। আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:ইয়াবা জয়পুরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…