চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতিদের শোচনীয় পরাজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ হেরে টি-টুয়েন্টি সিরিজ হাতছাড়া করল বাংলাদেশের মেয়েরা। ১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতির দল গুটিয়ে যায় একশর আগে। 

মিরপুরে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি আইরিশরা। সিলেটে টি-টুয়েন্টি সিরিজে অন্য চেহারায় দেখা যাচ্ছে সফরকারীদের। আগের ম্যাচে লড়াই করে জিতলেও শনিবার হেসেখেলে বাংলাদেশকে হারিয়েছে তারা।

ব্যাটিং ব্যর্থতায় ১৭.১ ওভারে ৮৭ রানে গুটিয়ে গিয়ে আয়ারল্যান্ডকে ৪৭ রানের জয় উপহার দেয় বাংলাদেশ। স্বাগতিকদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

শারমিন আক্তার সুপ্তা ৩৮, স্বর্ণা আক্তার ২০ ও দিলারা আক্তার ১০ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

অরলা প্রেন্ডারগাস্ট তিনটি উইকেট নেন। আরলেনে কেলি ও লরা দিলানি দুটি করে উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে আয়ারল্যান্ড। দিলানি ২৫ বলে ৩৫ রান করেন। ২৫ বলে ৩২ রান আসে প্রেন্ডারগাস্টের ব্যাটে। এই দুইজনের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে হোঁচট খায় বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT