‘জ্যাক স্প্যারো’ চরিত্রে কি আর দেখা যাবে জনি ডেপকে?

A person dressed as a pirate with dreadlocks, wearing a bandana and holding a sword, in a costume event. Channel i News – চ্যানেল আই নিউজ
‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ ছবির সিরিজ বলতেই দর্শকদের চোখে একটি নামই ভেসে ওঠে। তা হলো ‘জ্যাক স্প্যারো’। জলদস্যুর চরিত্রে অভিনয় করে জনি ডেপ পুরো বিশ্বের দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু মানহানি মামলায় হেরে যাওয়ায় এই ছবির ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।
স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানি মামলায় হেরে একের পর এক ছবি ও এনডোর্সমেন্ট হারাচ্ছেন জনি ডেপ। শুরু থেকেই হলিউডের সফলতম প্রযোজক জেরি ব্রুখেইমার জনি ডেপের পাশে ছিলেন। এই সংকটময় সময়েও জনি ডেপের পাশে দাঁড়িয়েছেন ব্রুখেইমার। তিনি চেষ্টা করছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে জনি ডেপকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরিয়ে আনার জন্য।
এক পোর্টালের সূত্রে জানা গেছে, জনি ডেপ যদি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসেন, তবে সেটা হবে ছোট একটি অতিথি চরিত্র। মূল চরিত্রে তাকে রাখতে আগ্রহী নন নির্মাতারা।
কয়েকদিন আগেই জনি ডেপ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে অবসর নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে ওয়ার্নার ব্রাদার্সের তরফ থেকে।
‘পাইরেটস অব দি ক্যারিবিয়ানস’- এর শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।






