জ্যাকুলিন ফার্নান্দেজকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন শ্রীলঙ্কার সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়া এই বলিউড তারকা?
আসলে ঘটনা তেমন নয়। জ্যাকুলিন হারিয়ে যাননি। ‘জুড়ুয়া টু’ ছবির শুটিংয়ে সবাই থাকতে পারলেও গ্ল্যামারাস এই কন্যা থাকতে পারেননি। পরে গত মঙ্গলবার রাতে লন্ডনে পৌঁছান তিনি।
কিন্তু ‘জুড়ুয়া টু’ ছবির শুটিংয়ের জন্য এক সপ্তাহ আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন বরুণ ধাওয়ান ও তাপসী পান্নু। এদের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন জ্যাকুলিন। কিন্তু কেন তিনি এমন করলেন?
একন নিজের ব্যবসা আর ব্র্যান্ড নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। সম্প্রতি তিনি রেস্টুরেন্ট ব্যবসা খুলছেন। আর এ কারণেই নাকি দেরিতে যোগ দিয়েছেন শুটিংয়ে। মিড-ডে







