চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানিখাতে বরাদ্দ ২৮ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

জ্বালানিখাতে ভর্তুকি নিয়ে দিনের পর দিন কথা হলেও এবারের বাজেটেও বড় ভর্তুকিই রাখছে সরকার। এ খাতে আগামী অর্থবছরের বাজেটে সাড়ে ২৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এতে সৌর বিদ্যুৎ গুরুত্ব পেলেও যথারীতি নিরুৎসাহিত করা হয়েছে বাসা-বাড়ির গ্যাস সংযোগ।

সরকারি-বেসরকারিখাতে বিদ্যুতের নতুন নতুন অবকাঠামো নির্মাণের কারণে উৎপাদন ক্ষমতা বেড়েই চলেছে। রাজধানীসহ বড় বড় শহরে লোডশেডিংয়ের দিন প্রায় শেষ হয়েছে।

তবে বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় সমানভাবে বিদ্যুৎ পান না সারাদেশের সব অঞ্চলের মানুষ। তাই সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে এবারের বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। সব মিলে বিদ্যুৎ ও জ্বালানিখাতে মোট বরাদ্দ গত বাজেটের চেয়ে কিছুটা বেড়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের (২০১৯-২০২০) জন্য যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৫১ কোটি টাকা।

চলতি ২০১৮-২০১৯ অর্থবছরে এই খাতে ব্যয় ছিল ২৬ হাজার ৫০২ কোটি টাকা। টাকার অঙ্কে ব্যয় বাড়ছে ৫ দশমিক ৮৪ শতাংশ।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, আগামী বছরের মধ্যে দেশের সকল উপজেলার ১০০ শতাংশ বিদ্যুতায়নের আওতায় চলে আসবে।

তবে ভর্তুকী থেকে বেরিয়ে আসতে পারছে না গ্যাস-বিদ্যুৎ খাত। এই খাতে ভর্তুকির জন্য সাড়ে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে একশ’ কোটি টাকা কম। আর এলএনজি আমদানিসহ জ্বালানিখাতে ভর্তুকির প্রস্তাব রাখা হয়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা।

তবে দীর্ঘদিন ধরে দেয়া জ্বালানি তেলের ভর্তুকি বন্ধ করে দেয়া হয়েছে এবারের বাজেটে। গ্যাস পাইপ লাইন, অবকাঠামো উন্নয়নসহ গ্যাসের উৎপাদন বাড়াতেও গতানুগতিক উদ্যোগ আছে বাজেটে।

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গতি আনতে নতুন মডেল উৎপাদন-অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) অনুমোদনের পর স্থল ও সমুদ্রের জন্য দরপত্র আহ্বান করা হবে।

রাজধানীর বিভিন্ন ভবনের ছাদসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সৌর বিদ্যুতের বহুমুখী ব্যবহারের তাগিদ দিয়ে প্রস্তাবনা রয়েছে আগামী অর্থবছরের বাজেটে।

এর আগে, ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের ‘স্মার্ট’ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

এটি দেশের ৪৮তম, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। যদিও গত সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে অনেক বাজেট প্রণয়নে পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

এবার ডিজিটাল পদ্ধতিতে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। বক্তৃতার শুরুতেই একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন মুস্তফা কামাল।

ট্যাগ: জাতীয় বাজেট ২০১৯-২০বিদ্যুৎ ও জ্বালানী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাম বাড়বে সিগারেট, তামাকজাত পণ্যের

পরবর্তী

কৃষিপণ্য রপ্তানিতে নগদ প্রণোদনা অব্যাহত

পরবর্তী

কৃষিপণ্য রপ্তানিতে নগদ প্রণোদনা অব্যাহত

পোশাকখাতে প্রণোদনা ২ হাজার ৮২৫ কোটি টাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT