চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোলে খাতা খুললেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

টানা তিন ম্যাচে গোল পাননি। কিন্তু তা নিয়ে মোটেই চিন্তিত ছিলেন না কোচ। আগেরদিন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছিলেন রোববার গোল করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। বসের কথা শতভাগই রেখেছেন তিনি। জুভেন্টাস জার্সিতে জোড়া গোলেই খাতা খুলেছেন সিআর সেভেন।

রোববার সিরি আ’তে রোনালদোর জোড়া গোলেই চলতি মৌসুমে টানা চতুর্থ জয় পেয়েছে জুভেন্টাস। সাসুওলোকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

জুভদের হয়ে অনুশীলন ম্যাচে মাত্র ৮ মিনিটেই গোল করেছিলেন রোনালদো। কিন্তু পরপর তিনটা অফিসিয়াল ম্যাচে জাল খুঁজে পেতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদের সাবেক গোলমেশিন। এতে মৃদু আলোচনাও উঠেছিল। কিন্তু আলোচনার পারদটা বাড়ার আগেই সেটা নামিয়ে দিলেন পর্তুগিজ সুপারস্টার।

এদিনও অবশ্য গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় রোনালদোকে। তিনি অবশ্য গোল পেতে পারতেন ম্যাচের ছয় মিনিটেই। কিন্তু বক্সে একা বল পেয়ে সেটা কাজে লাগাতে পারেননি তিনি।

জুভেন্টাসের একের পর আক্রমণের মুখে প্রথমার্ধে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জে ভালো খেলে সাসুওলো। অবশেষে ৫০ মিনিটে গোলের দেখা পান রোনালদো। সাসুওলো ডিফেন্ডার জিয়ান মার্কো ফেরারি হেড করলে বল বার পোস্টে লেগে ফিরে আসে। ফাঁকায় দাঁড়িয়ে থাকা রোনালদোর সেই বল জালে জড়াতে খুব একটা কষ্ট হয়নি।

২৫ মিনিট পর আবারও গোল করেন সিআর সেভেন। এমারি কেনের পাস খুঁজে পায় রোনালদোকে। বাঁ-পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা। পরে হ্যাটট্রিক করারও সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বক্সে বল পেয়ে আর জালে জড়াতে পারেননি।

Reneta

ম্যাচের যোগ করা সময়ে পাল্টা আক্রমণে একটি শোধ করে স্বাগতিকরা। দলের হয়ে সান্ত্বনার গোলটি করেন সেনেগালের তারকার খৌমা বাবাকার।

রোনালদো গোল আর টানা চতুর্থ জয়ের দিনেও কাদা লাগে জুভেন্টাসের জার্সিতে। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে লাল কার্ড দেখেন ডগলাস কস্তা। সাসুওলো ডিফেন্ডার ডি ফ্রানসেস্কাকে মুখে আঘাত করে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যে কারণে লাল কার্ড দেখেছেন, তাতে বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জুভেন্টাস। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেপলি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে সাসুওলো।

জুভেন্টাসের পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। আগামী বুধবার তারা খেলতে যাবে এইচ গ্রুপের প্রতিদ্বন্দ্বী স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১৬ রানেই অলআউট হংকং

পরবর্তী

‘আবার ক্ষমতায় গেলে ব্যবসায় সহজ করার সূচক একশতে নেমে আসবে’

পরবর্তী

‘আবার ক্ষমতায় গেলে ব্যবসায় সহজ করার সূচক একশতে নেমে আসবে’

ছাত্রদল নেতা রনিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পরিবারের

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT