চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদল নেতা রনিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পরিবারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি (৩০) কে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছে দাবি করে ডিবির বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছে রনির পরিবার।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ রনির অবস্থান সম্পর্কে নিশ্চয়তা দিতে প্রশাসন ও সরকারে কাছে দাবি জানান তারা। রনি সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর পাকাপুল এলাকার ঠিকাদার মোস্তফা কামালের ছেলে।

সংবাদ সম্মেলনে রনির স্বজনরা জানান, গতকাল (১৫ সেপ্টেম্বর) শনিবার সকাল দশটায় বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রনি। রাত সাড়ে দশটায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে তার ভাইকে জানায়, ঢাকায় ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কয়েকজন লোক রনিকে কালো রঙের একটি হাইএস গাড়িতে তুলে নিয়ে গেছে।

এরপর থেকে রনি নিখোঁজ রয়েছে। পরিবার নিকট আত্মীয়দের বাড়িতে এবং ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন থানা পুলিশ ও ডিবি কার্যালয়ে খোঁজ করেও এখন পর্যন্ত নিখোঁজ রনির কোন সন্ধান পায়নি।

এ ব্যাপারে রবিবার বিকেলে ফতুল্লা থানায় একটি জিডির আবেদন করা হয়েছে বলে স্বজনরা জানান। তাদের অভিযোগ, এ পর্যন্ত থানা পুলিশ তাদেরকে কোনভাবেই সহায়তা করছে না। রনিকে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ যদি নিয়ে থাকে তাহলে সেটা নিশ্চিত করে জানানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানান স্বজনরা।

রনির বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় জামিন রয়েছে এবং বাকি মামলাগুলোতে ওয়ারেন্টভুক্ত আসামী। রনির মামলা পরিচালনাকারী আইনজীবী জানান, রনির বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগে মামলা রয়েছে, যেগুলোর বাদী পুলিশ। আগে ১১টি মামলা ছিল। চলতি মাসে নতুন করে আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে।

Reneta

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন খান বলেন, ১৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত প্রশাসন রনির অবস্থান সম্পর্কে কোন নিশ্চয়তা বা হদিস দিতে পারেনি। তার দাবি, রনিকে কোনো মামলায় গ্রেফতার করা হয়ে থাকলে সেটা নিশ্চিত করে আদালতে উপস্থাপন করতে হবে। অথবা পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT