চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোলিকে ড্রাগ টেস্ট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বিনোদন
A A
অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদক নিচ্ছেন। অন্যদেরকেও মাদক নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন।—২০০১ সালে এমন খবরে কেউ এতটুকু অবাক হয়নি। কারণ তা ছিল জোলিকে নিয়ে স্বাভাবিক খবর।

তবে জোলির মতে, এই সবই ছিল গুজব। একটি মহল তাকে হলিউডে দুর্বল করার জন্য এমন কথা বেশ জোরেসোরে প্রচার করে। আর এই প্রচারণা এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে, ‘লারা ক্রফট : টুম্ব রেইডার’ ছবির শুটিংয়ের আগে প্রতিদিন তাকে ড্রাগ টেস্টের মুখোমুখি হতে হয়েছে।

‘লারা ক্রফট : টুম্ব রেইডার’ ছবির পরিচালক সায়মন ওয়েস্ট সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎ​কারে জানান, সময়টা জোলির জন্য মোটেও অনুকূল ছিল না। খুব খারাপ সময় তিনি পার করেছেন। তার মাদকাসক্তি নিয়ে হলিউডে নানা গুজব প্রচলিত ছিল। তাই লারা ক্রফট চরিত্রটির জন্য জোলিকে নেওয়ার ব্যাপারে দ্বিধান্বিত ছিলেন পরিচালক!

সায়মন ওয়েস্ট বলেন, ‘কিন্তু লারা ক্রফট চরিত্রের জন্য মরিয়া ছিলেন জোলি। একদিন সে আমাকে প্রস্তাব দেয়, এই ছবিতে অভিনয়ের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত! এমনকি প্রতিদিন শুটিংয়ে আসার আগে ড্রাগ টেস্ট করাতেও আপত্তি নেই তার!’

জোলির প্রস্তাব মনে ধরে পরিচালকের। জোলিকে নেওয়া হলো। শর্ত একটাই, শুটিংয়ে আসার আগে প্রতিদিন তাকে রক্ত ও মূত্র পরীক্ষা করাতে হবে। জোলি প্রমাণ করেন, তিনি মাদকাসক্ত নন! পুরোটাই ছিল গুজব।

‘লারা ক্রফট : টুম্ব রেইডার’ ছবিটি বদলে দেয় অ্যাঞ্জেলিনা জোলির জীবন। সাফল্যের সব দরজা খুলে যায় তার সামনে। টাইমস অব ইন্ডিয়া।

‘লারা ক্রফট : টুম্ব রেইডার’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT