চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

নীরবতা ও নিষ্ক্রিয়তার দায় সবাইকে নিতে হবে

গাজা ইস্যুতে সরব হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রভাবশালী নারী নেত্রী, পেশাদারী পোশাক পরা, শহরের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ‘ইসরায়েল’-এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশটিকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেছেন, এসব কর্মকাণ্ড ‘ইচ্ছাকৃত’।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জোলি জাতিসংঘের হিসাব তুলে ধরে লিখেছেন, গাজায় পাঁচ বছরের নিচে প্রায় ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে আছে।

পোস্টের দীর্ঘ ক্যাপশনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে সমালোচনা করেন। জোলি লিখেছেন, “এত নিরীহ প্রাণ ও আমাদের বিশ্বাস করা নীতিগুলো এভাবে উপেক্ষিত হচ্ছে, এটা হৃদয়বিদারক। মানবাধিকারকে বাছাই করে রক্ষা করা হচ্ছে- কিছু জীবনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, আর কিছু জীবনকে ফেলে দেওয়ার মতো মনে করা হচ্ছে।”

Banglabid

এসব কিছুই ‘ইচ্ছেকৃত’ দাবি করে জোলি দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে আরো লিখেন,“এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নির্লজ্জ আচরণেরই ফল— যেখানে তারা বেছে নেয় কোন দেশকে সমালোচনা করবে, আর কোন দেশকে উপেক্ষা বা সমর্থন করবে। অথচ বাস্তবে, সহিংসতার কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক দশকে দ্বিগুণ হয়েছে— সুদানি, সিরীয়, আফগান, ইউক্রেনীয় এবং ফিলিস্তিনিরা এর মধ্যে রয়েছে। এর কিছুই আকস্মিকভাবে ঘটছে না। সবই ইচ্ছাকৃত।”

“সরকার ইচ্ছাকৃতভাবেই এসব সতর্কবার্তা উপেক্ষা করছে, আর প্রতিটি দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে।” এমনটাই বলেন জোলি।

ভবিষ্যতে সাধারণ মানুষ আজকের চেয়ে আরও বেশি ঝুঁকিতে থাকবে- সতর্ক করে বহু দর্শকপ্রিয় সিনেমার এই অভিনেত্রী বলেন, “এ ধরনের নিষ্ক্রিয়তা ভবিষ্যতের জন্য ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করবে, যেখানে সাধারণ মানুষ আরও বেশি ঝুঁকির মুখে পড়বে- তা হোক ক্ষুধায়, হাসপাতাল বা স্কুলে হামলায়।”

Reneta

জোলি আরও লেখেন, “যাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন রক্ষার ক্ষমতা আছে কিন্তু কিছু করছে না, তারাও দায়ী। আমরা যেটা সহ্য করি, সেটাই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়।”

অ্যাঞ্জেলিনা জোলি দীর্ঘদিন ধরে শরণার্থী, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ও শিশু অধিকার বিষয়ে সোচ্চার। –রয়া নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীঅ্যাঞ্জেলিনা জোলিইসরায়েলগাজাতারকাফিলিস্তিনমানবাধিকারলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেঁপে উঠল টেকনাফ সীমান্ত: কী ঘটছে মিয়ানমারে

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT