চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলে বন্দি আরিয়ান, জন্মদিনের আনন্দ মাটি হলো গৌরীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A
গৌরীর জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা ভালো যাচ্ছে না বলিউডের বাদশা খ্যাত তারকা অভিনেতা শাহরুখ খানের পুরো পরিবারের। কেননা মাদককাণ্ডে আটককৃত শাহরুখের বড় ছেলে আরিয়ান খান এখনো আছেন জেল হেফাজতে।

বৃহস্পতিবার আরিয়ানের পক্ষে তার আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতে জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

এদিকে আরিয়ানের মা তথা চলচ্চিত্র প্রযোজক, ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের জন্মদিন শুক্রবার। অন্যবার খান পরিবারের যে কারো জন্মদিন ধুমধাম করে পালন করলেও স্বভাবতই এটি হচ্ছে না।

শাহরুখের প্রাসাদ ‘মান্নাত’ এও থাকছে না কোন আয়োজন। কিন্তু এত কিছুর মাঝেও কঠিন সময়ে মাকে বিশেষ এই দিনের কথা সকলকে মনে করিয়ে দিলেন তার একমাত্র কন্যা সুহানা খান। মায়ের জন্মদিনে তাকে বিশেষ শুভেচ্ছা জানালেন তিনি।

গৌরীর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন সুহানা। নব্বইয়ের দশকের সেই সাদাকালো ছবিটিতে দেখা গেছে নিজের দু-হাতে গৌরীকে আগলে রেখেছেন শাহরুখ। যার ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘শুভ জন্মদিন মা’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সুহানা ছাড়াও গৌরীর ৫১ তম জন্মদিনে তাকে সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরেক পরিচালক ফারাহ খান। শুধু তাই নয়, গৌরীর এই দুঃসময়ে তাকে ‘শক্তিশালী মা’ হিসেবেও অভিহিত করেছেন ফারাহ খান।

শাহরুখ-গৌরীর একটি ছবি পোস্ট করে তিনি আরও লিখেন, একজন মায়ের শক্তির সাথে পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিছু্র তুলনা করা যাবে। বাবা-মায়ের প্রার্থনা এমন জিনিস যা পাহাড় ও সমুদ্রকে আলাদা করে দিতে পারে। শুভ জন্মদিন সেই শক্তিশালী মা ও নারীকে যাকে বিগত এক সপ্তাহ যাবত লড়াই করতে দেখছি।

এছাড়াও বলিউড অভিনেতা হৃত্বিকের সাবেক স্ত্রী সুজানও গৌরী খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুজান লিখেছেন যে, ঈশ্বরের সকল ভালোবাসা ও অনুগ্রহ সবসময় আপনার ও আপনার প্রিয়জনের সাথে থাকুক। অন্তর থেকে আপনাকে ভালোবাসি।

এদিকে আরিয়ানের গ্রেপ্তারের পর মানসিকভাবে বেশ বিপর্যস্ত গৌরী। বৃহস্পতিবার আরিয়ানের জামিন নামঞ্জুর হলেও শুক্রবার তার বিরুদ্ধে করা মাদক মামলায় জামিন শুনানির কথা রয়েছে।

ট্যাগ: আরিয়ান খানগৌরীগৌরী খানজন্মদিনমান্নাতশাহরুখশাহরুখ খানসুজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা সহ তিন জেলায় মুক্তি পেল ‘পদ্মাপুরান’

পরবর্তী

সোনাইমুড়ীর থানারহাট হাই স্কুল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

পরবর্তী
সোনাইমুড়ীর থানারহাট হাই স্কুল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাইমুড়ীর থানারহাট হাই স্কুল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিতে নোবেল পেলেন দুই দেশের দুই সাংবাদিক

সর্বশেষ

ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT