প্রথমবারের মতো হওয়া জেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এরই মধ্যে নির্বাচন হওয়া ৩৮টি জেলায় চেয়ারম্যান পদে বিজয়ীদের নাম পাওয়া গেছে। তারমধ্যে ২৫টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকি ১৩টি জেলায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আর বগুড়া জেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
তিন পার্বত্য জেলা বাদ দিয়ে জেলা পরিষদের বিভিন্ন পদে ৬১টি জেলায় ভোটগ্রহণ করা হয়। এরই মধ্যে ২১টি জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এ পদে কুষ্টিয়ায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আদালতের নির্দেশে তা স্থগিত রয়েছে।
নির্বচিতদের তালিকা
আওয়ামী লীগ: কুমিল্লায় আবু তাহের, নোয়াখালীতে ডা. এবিএম জাফরউল্লাহ, চাঁদপুরে ওসমান গণি পাটোয়ারী, লক্ষ্মীপুরে শামসুল ইসলাম, কক্সবাজারে মোস্তাক আহমেদ চৌধুরী, পাবনায় রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জে মঈন উদ্দিন মণ্ডল, মাগুরায় পঙ্কজ কুমার কুণ্ডু, ঝিনাইদহে কনক কান্তি দাস, বরিশালে মইদুল ইসলাম, পটুয়াখালীতে খান মোশাররফ হোসেন, বরগুনায় দেলোয়ার হোসেন, সিলেটে অ্যাড. লুৎফর রহমান, মৌলভীবাজারে আজিজুর রহমান, নরসিংদীতে অ্যাড. আসাদুজ্জামান, শরীয়তপুরে ছাবেদুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিন, রাজবাড়ীতে ফকির আব্দুল জব্বার, মাদারীপুরে মো. মিয়াজ উদ্দিন খান, গোপালগঞ্জে এমদাদুল হক চৌধুরী, রংপুরে অ্যাড. সাথিয়া খানম, লালমনিরহাটে মতিউর রহমান, কুড়িগ্রামে জাফর আলী, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান এবং জামালপুরে ফারুক আহমেদ চৌধুরী।
স্বতন্ত্র: নড়াইলে মো. সোহরাব হোসেন, শেরপুরে হুমায়ূন কবীর রুমান, ব্রাহ্মণবাড়িয়ায় শফিকুল আলম, রাজশাহীতে মো. আলী সরকার, খুলনায় হারুন উর রশিদ, সাতক্ষীরায় নজরুল ইসলাম, মেহেরপুরে হাজী গোলাম রাসূল, চুয়াডাঙ্গায় সেখ সামসুল আবেদীন খোকন, পিরোজপুরে মহিউদ্দিন মহারাজ, সুনামগঞ্জে নূরুল হুদা মুকুট, পঞ্চগড়ে আমানুল্লাহ বাচ্চু, নীলফামারীতে জয়নাল আবেদীন এবং গাইবান্ধায় আতাউর রহমান।
২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হলো। এতে ভোট দিয়েছেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ।
এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সদস্য ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।








