চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রথমবারের মতো হওয়া জেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এরই  মধ্যে নির্বাচন হওয়া ৩৮টি জেলায় চেয়ারম্যান পদে বিজয়ীদের নাম পাওয়া গেছে। তারমধ্যে ২৫টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকি ১৩টি জেলায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আর বগুড়া জেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

তিন পার্বত্য জেলা বাদ দিয়ে জেলা পরিষদের বিভিন্ন পদে ৬১টি জেলায় ভোটগ্রহণ করা হয়। এরই মধ্যে ২১টি জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এ পদে কুষ্টিয়ায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আদালতের নির্দেশে তা স্থগিত রয়েছে।

নির্বচিতদের তালিকা
আওয়ামী লীগ: কুমিল্লায় আবু তাহের, নোয়াখালীতে ডা. এবিএম জাফরউল্লাহ, চাঁদপুরে ওসমান গণি পাটোয়ারী, লক্ষ্মীপুরে শামসুল ইসলাম, কক্সবাজারে মোস্তাক আহমেদ চৌধুরী, পাবনায় রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জে মঈন উদ্দিন মণ্ডল, মাগুরায় পঙ্কজ কুমার কুণ্ডু, ঝিনাইদহে কনক কান্তি দাস, বরিশালে মইদুল ইসলাম, পটুয়াখালীতে খান মোশাররফ হোসেন, বরগুনায় দেলোয়ার হোসেন, সিলেটে অ্যাড. লুৎফর রহমান, মৌলভীবাজারে আজিজুর রহমান, নরসিংদীতে অ্যাড. আসাদুজ্জামান, শরীয়তপুরে ছাবেদুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিন, রাজবাড়ীতে ফকির আব্দুল জব্বার, মাদারীপুরে মো. মিয়াজ উদ্দিন খান, গোপালগঞ্জে এমদাদুল হক চৌধুরী, রংপুরে অ্যাড. সাথিয়া খানম, লালমনিরহাটে মতিউর রহমান, কুড়িগ্রামে জাফর আলী, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান এবং জামালপুরে ফারুক আহমেদ চৌধুরী।

স্বতন্ত্র: নড়াইলে মো. সোহরাব হোসেন, শেরপুরে হুমায়ূন কবীর রুমান, ব্রাহ্মণবাড়িয়ায় শফিকুল আলম, রাজশাহীতে মো. আলী সরকার, খুলনায় হারুন উর রশিদ, সাতক্ষীরায় নজরুল ইসলাম, মেহেরপুরে হাজী গোলাম রাসূল, চুয়াডাঙ্গায় সেখ সামসুল আবেদীন খোকন, পিরোজপুরে মহিউদ্দিন মহারাজ, সুনামগঞ্জে নূরুল হুদা মুকুট, পঞ্চগড়ে আমানুল্লাহ বাচ্চু, নীলফামারীতে জয়নাল আবেদীন এবং গাইবান্ধায় আতাউর রহমান।

২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হলো।  এতে ভোট দিয়েছেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ।

এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সদস্য ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলা পরিষদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT