চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় বাস চলাচল শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

তিন দিন বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও জেলায় জেলায় বাস চলাচল শুরু হয়েছে। জেলার বাস টার্মিনালগুলো থেকে যাত্রী নিয়ে দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে দূরপাল্লার যানগুলো। এতে জনজীবনে স্বস্তি নেমে আসার পাশাপাশি স্থবিরতা কেটেছে স্বাভাবিক জীবনযাত্রায়। তবে বাস চলাচলের সংবাদ অনেকেই জানতে না পারায় যাত্রী ‍ছিল কম।

সিলেট
সকাল থেকেই সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে বাস ছেড়ে যাচ্ছে। রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন থেকে গাড়ি ভাংচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সারাদেশের ন্যায় সিলেটেও ধর্মঘট ডাকেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার থেকে সিলেট থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এমনকি দক্ষিণ সুরমাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে যান চলাচলে বাধাও দেন পরিবহন শ্রমিকরা। রোববার রাতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা। এরই পরিপ্রেক্ষিতে আজ স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। ফলে জন-জীবনে স্বস্তি নেমে আসার পাশাপাশি স্থবিরতা কেটেছে স্বাভাবিক জীবনযাত্রায়।

চট্টগ্রাম
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ স্থগিত হওয়ায় সকাল থেকে চট্টগ্রামে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শহরে দুই তিন দিন ধরে স্বল্প সংখ্যক গাড়ি চলাচল করার পর আজ সকাল থেকে স্বাভাবিক হওয়ায় সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এছাড়া সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকামুখি যাত্রীবাহী এবং পণ্যবাহী যান চলাচল শুরু হয়। পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন, যদি সড়কে আর বাঁধার সম্মুখীন না হন তাহলে পরিবহন চলাচল স্বাভাবিক থকবে।

ময়মনসিংহ
ময়মনসিংহে শির্ক্ষাথী ও বাস মালিক-শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে চারদিন সকল রুটে যান চলাচল বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে যান চলাচল শুরু করেছে।

Reneta

ময়মনসিংহের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী বোঝাই করে এনা ও সৌখিন পরিবহনের বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া পাট গুদাম ব্রিজ মোড় থেকে ময়মনসিংহের আঞ্চলিক রুটের বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। চারদিন পরে যান চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রী ও যান চালকরা।

রংপুর
নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাস চলাচল বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। এতে করে যাত্রীদের দুর্ভোগের অবসান হয়েছে।

রংপুর নগরীর কামারপাড়াস্থ ঢাকা বাসস্ট্যান্ড থেকে সকালে বেশ কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তবে বাস চলাচলের সংবাদ অনেকেই জানতে না পারায় বাসগুলো অল্প সংখ্যক যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে।

বরিশাল
বরিশালে সকাল থেকে দুরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী ছিল কম। অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর
গাজীপুর থেকে আন্ত:জেলা ও দুরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বাস মালিক ও শ্রমিক সংগঠনের সিদ্ধান্তে সকাল থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক সপ্তাহ পালন করায় অনেক মালিক তাদের পরিবহন রাস্তায় নামায়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে স্বাভাবিকের চেয়ে কম গণপরিবহন থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এদিকে, নিরাপদ সড়কের দাবিতে ঢাকা শিমুলতলী সড়কের শিববাড়ি এলাকায় রাস্তায় নামে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতবাস চলাচলবাস চাপাবাস ধর্মঘটসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT