চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলার চেয়ারম্যানদের জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশ

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১:৫৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন চেয়ারম্যানদের শপথ পড়িয়ে তিনি বলেন, নিজ নিজ জেলার উন্নয়ন কাজ যেন সঠিক ভাবে বাস্তবায়িত হয়।

প্রথমবারের মতো নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানরা এদিন শপথ নেন।

জেলা পরিষদ চেয়ারম্যানরা প্রথমবারের মতো সরাসরি ভোটে নির্বাচিত। তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার মধ্যে আইনি জটিলতায় নির্বাচন হয়নি কুষ্টিয়া ও বগুড়ায়। বাকি ৫৯ জেলার চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

শপথ পড়িয়ে নির্বাচিতদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি আশা করেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখবে, পাশাপাশি জনগণ সেবাও পাবে।

রাজধানীর ওসমানী মিলনায়তনে আগামী ১৮ জানুয়ারি জেলা পরিষদ সদস্যদের শপথ পড়ানো হবে।

Reneta

২০০০ সালে সংশ্লিষ্ট জেলা পরিষদ আইনটি পাসের ১৬ বছর পর গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ১৩১ বছরের ইতিহাসে এটিই ছিল জেলা পরিষদের প্রথম সরাসরি নির্বাচন।

আইনি জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন পৃথক আইনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। এলজিআরডি সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।

মন্ত্রিপরিষদের সদসবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলা পরিষদ নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নামে আসে যায়

পরবর্তী

ক্রিকেটের যাবতীয় তথ্য নিউজিল্যান্ডের ক্রিকেট মিউজিয়ামে

পরবর্তী

ক্রিকেটের যাবতীয় তথ্য নিউজিল্যান্ডের ক্রিকেট মিউজিয়ামে

পটুয়াখালীর কুমারী দ্বীপে পর্যটকদের ভিড়

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT