চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলখানার চিঠি: টাকা ছাড়া লড়া মামলায় সাজা কমল ফাঁসির আসামির

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৪৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড নিয়ে স্বামী ছিলেন কারাগারের কনডেম সেলে। সেখান থেকেই করুণ ভাষায় লিখলেন এক চিঠি। সে চিঠি পড়ে কোন টাকা ছাড়াই মামলা লড়লেন আইনজীবী। অবশেষে ফাঁসির আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

২০০৬ সালের ১৬ অক্টোবরের ঘটনা। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নয়াটোল গ্রামে স্বামীর ভাড়া বাড়িতে স্বপ্না ঘোষকে হত্যা করে তার স্বামী কুষ্টিয়ার স্বপন কুমার বিশ্বাস। স্বপ্নাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্বপ্নার মাথায় আঘাত করে হত্যার পর গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়।

সেই ঘটনায় করা মামলায় পরে স্বপন কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়।২০০৮ সালের ১৮ নভেম্বর এই মামলার রায়ে স্ত্রী হত্যার দায়ে স্বপন কুমারকে মৃত্যুদণ্ড দেন নীলফামারীর আদালত। এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ৯ এপ্রিল হাইকোর্ট স্বপন কুমারের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে স্বপন কুমার বিশ্বাস আপিল করেন। এসময় কারাগার থেকে স্বপন কুমার বিশ্বাস সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কাছে একটি চিঠি লেখেন। সে চিঠিতে তিনি লেখেন, ‘কিভাবে বেঁচে আছি তা লিখে বোঝাতে পারব না। এটাকে বেঁচে থাকা বলে না। এ জীবন সত্যিই আমার আর সহ্য হচ্ছে না।….. আমার জীবনটাকে বাঁচান। আমি বাঁচতে চাই।’

এই চিঠি পেয়ে টাকা ছাড়াই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্বপন কুমার বিশ্বাসের আপিলের পক্ষে আইনি লড়াই করার সিদ্ধান্ত নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সে অনুযায়ী তিনি আপিল বিভাগে স্বপনের পক্ষে শুনানি করেন।

এই শুনানিতে তার সাথে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

উভয় পক্ষকে শুনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ আজ রায় দেন। সর্বোচ্চ আদালতের এই রায়ে স্বপন কুমার বিশ্বাসের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া এই আসামিকে কারাগারের কনডেম সেল থেকে সাধারণ সেলে নিতে নির্দেশ দেয়া হয়।

সবশেষে সর্বোচ্চ আদালত বলেন, ‘এটার (লিখিত) রায়ে একটা প্যারা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে নিয়ে বিশেষ ভাবে লিখে দেবেন। পত্রিকায় পড়েছি ওনি এই মামলাটি আসামির চিঠি পেয়ে বিনা ফি-তে (প্রো বোনো) করেছেন।’

ট্যাগ: আইনজীবীবিচারপতিমৃত্যুদণ্ডসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন রিচার্ড ব্র্যানসন

পরবর্তী

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি শ্রমিক দলের

পরবর্তী
Bangladeshi political leaders hold a protest rally with a red banner. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি শ্রমিক দলের

দুঃস্থদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে দুঃস্থদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT