গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক পরিচালনায় কারো অনিয়ম ও গাফিলতি থাকলে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানিয়েছেন পরিবেশ বন ও জলবাযু বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দিন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ সাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রা, ১টি বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় আমি খুব মর্মাহত ও দু:খিত। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রীর সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর ৩ আসনের সাংসদ মো ইকবাল হোসেন সবুজ, ওই মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ ও সঞ্জয় কুমার ভৌমিক। প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসেন চৌধুরী। গাজীপুর জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান, সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।







