চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অন্যান্য, বাংলাদেশ
A A

গাজীপুরের সাফারি পার্ক থেকে লেমুরের মতো দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার ৯ এপ্রিল দুপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি বলেন, এভাবে দুর্লভ প্রাণী কীভাবে চুরি হলো, তা খুঁজে বের করতে হবে। দায়িত্বপ্রাপ্তদের, বিশেষ করে নিরাপত্তা কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা দরকার। একই ধরনের ঘটনা বারবার ঘটছে, অথচ এসব জায়গা এখনো সিসিটিভির আওতায় আনা হয়নি—এটা প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, যখন আপনি ঘটনার ১৪ দিন পর মামলা করেন, তখন চুরি যাওয়া প্রাণী ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আজ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করছে।

উপদেষ্টা বলেন, সাফারি পার্ক কোনো সাধারণ চিড়িয়াখানা নয়। এখানে প্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি রেখে দর্শনার্থীদের তা উপভোগ করার সুযোগ দেওয়া হয়। তবে হাতিশালা, জাগুয়ার ও লেমুর বেষ্টনীতে সেই উপযুক্ত পরিবেশ নেই বলে জানান তিনি।

তিনি প্রশ্ন তোলেন, একই স্থান থেকে টিয়া, ময়না পাখি হারায় না যখন লেমুর হারিয়ে যাচ্ছে—এর মানে স্পষ্ট, এখানে একটি বড় ধরনের সমস্যা রয়েছে। সেটি চিহ্নিত করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পার্কের ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে। এটি প্রাণীবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে। এখানকার কর্তৃপক্ষের সদিচ্ছার ঘাটতির পাশাপাশি জনবল সংকটও রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ উপদেষ্টালেমুরসাফারি পার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT