চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউএসএআইডির মিডিয়া ওয়ার্কশপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউএসএআইডির মিডিয়া ওয়ার্কশপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসএআইডি) উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপি ১৬ দিনের কার্যক্রমের অংশ হিসেবে ‘সাংবাদিকতায় নারীর সমৃদ্ধি’ শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীতে অনুষ্ঠিত দিনব্যাপি এ কর্মশালায় উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ডব্লিউজেএনবি) সদস্যরা অংশ নেন।

সমাপনী সেশনে ইউএসএআইডি মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস বলেন, আমরা ডব্লিউজেএনবির মতো বিভিন্ন সংগঠনকে জেন্ডার বৈষম্য প্রতিরোধে কাজ করতে দেখে আশাবাদী। সবাই একসাথে কাজ করলেই আমাদের মা, বোন, মেয়েসহ প্রতিটি নারী ও মেয়ে শিশু সমান সুযোগ পেয়ে বেড়ে উঠবে এবং সমৃদ্ধ জীবন গড়তে পারবে।

Banglabid

কোভিড বাস্তবতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, করোনাকালে বিশ্বজুড়েই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সহিংসতামুক্ত ও সমতার সমাজগঠনে একসাথে কাজ করতে হবে।

প্রশিক্ষণ সেশনে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা, ফ্যাক্ট চেকিং ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আলোচনায় উঠে আসে মিডিয়া ও সাংবাদিক সংগঠনের নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ ও তা উত্তরণে করণীয়সহ দক্ষতা বৃদ্ধি ও নেটওয়ার্কিং এর বিষয়ও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে হাসপাতালে আরও ৬৮

পরবর্তী

‘গণতন্ত্র মুক্তি দিবস’ সোমবার

পরবর্তী
প্রতিবাদে অংশ নেওয়া একজন যুবক, পিঠে বাংলায় লেখা গণতন্ত্র মুক্তি দিবস. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গণতন্ত্র মুক্তি দিবস’ সোমবার

হেলিকপ্টারে করে কৃষক রাসেল এর বউ আসছে, বরের সঙ্গে পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারে বউ আনলেন কৃষক রাসেল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT