চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভা ক্যাম্পের দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীরা কোথায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী ইসতিয়াক, ষোল, কামাল, পঁচিশের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে পাওয়া যায়নি। র‌্যাব কর্মকর্তারা বলছেন, অভিযান শেষ হলেও তাদেরকে ধরতে গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ পুরো ক্যাম্প এলাকা ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। তারপর প্রায় তিন ঘণ্টা ধরে চলে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান।

এ অভিযানে মাদক বিক্রয় এবং সেবনের অভিযোগে ক্যাম্পের শতাধিক বাসিন্দাকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

প্রত্যক্ষদর্শীরা জানান: সকাল ১০টার দিকে জেনেভা ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলে র‌্যাব। ক্যাম্পের পাশের মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভবনের ছাদ থেকে উড়ানো হয় ড্রোন। কিছুক্ষণ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর একযোগে চারপাশ থেকে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের সময় বিভিন্ন দোকান ও বাসায় তল্লাশী চালানো হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ড্রেনে ফেলে দেয়। কিন্তু র‌্যাবের ডগ স্কোয়াডের মাধ্যমে ময়লার স্তূপসহ বাসা ও দোকান থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া র‌্যাবের কর্মকর্তারা জানান: গত কয়েকদিন ধরেই জেনেভা ক্যাম্পে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করে।

Reneta

অভিযান শেষে আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন: জেনেভা ক্যাম্পে অনেকেই পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এখানকার মাদক ব্যবসা বন্ধে যা যা করা প্রয়োজন র‌্যাবের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সাঁড়াশি অভিযান শেষ হলেও আমাদের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনেভা ক্যাম্পমাদকমাদক ব্যবসায়ীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT